সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

চলনবিলে পানিবন্দি শ্রমিকদের মাঝে ডাব, জুস ও স্যালাইন বিতরণ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ৩০ এপ্রিল, ২০১৭
  • ১৮১ বার পড়া হয়েছে

 

সিংড়া (নাটোর) প্রতিনিধি:

প্রবল বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলের পানিতে চলনবিলের সিংড়া উপজেলার কৃষক ও

শ্রমিকদের দুর্ভোগ যেন দিন দিন বেড়েই চলেছে। শ্রমিক সংকট ও দুর্গত এলাকার

পানিতে ডুবে থাকা কাটা ধান আনতে না পেরে জমিতে ধানের চারা গোজাতে শুরু

করেছে। অপরদিকে শ্রমিকদের উৎসাহিত রোববার সকাল থেকে চলনবিলের দুর্গম এলাকায়

ধান কাটা শ্রমিকদের ডাব, জুস, খাবার স্যালাইন, রুটি-কলাসহ বিভিন্ন ধরনের খাবার

পরিবেশন করছে নাটোর জেলা মটর মালিক সমিতি।

এদিকে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী সোমবার সকালে

চলনবিলের বন্যা কবলিত এলাকা পরিদর্শন করবেন বলে জানা গেছে।

নাটোর জেলা মটর মালিক সমিতির সাধারণ সম্পাদক হাসান ইমাম জানান, পানিবন্দি

ধান কাটতে শ্রমিকদের উৎসাহিত করতে এই উদ্যোগ। যতদিন চলনবিলে ধান কাটা

অব্যাহত থাকবে ততদিন এই কর্মসূচি অব্যাহত থাকবে। তিনি স্বেচ্ছাসেবী

সংগঠনসহ সকলকে চলনবিলের কৃষক ও শ্রমিকদের সহযোগিতার আহবান জানান।

এসময় উপস্থি ছিলেন নাটোর জেলা মটর মালিক সমিতির সভাপতি আশরাফুল ইসলাম,

সহ-সভাপতি ইউনুস আলী, কোষাধক্য মোবারক হোসেন, শ্রমিক ইউনিয়নের সাধারণ

সম্পাদক আব্দুস সাত্তার প্রমূখ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451