শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ঘাঘট নদীর বদ্ধ জলাশয় অবৈধ দখলদারের হাত থেকে উদ্ধারে মানববন্ধন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ২৬ এপ্রিল, ২০১৭
  • ১৮৭ বার পড়া হয়েছে

 

শেখ হুমায়ুন হক্কানী গাইবান্ধা থেকে : ঘাঘট নদীর বদ্ধ জলাশয় অবৈধ দখলদার

সন্ত্রাসী নাছিরের হাত থেকে উদ্ধার ও নাছির কর্তৃক কৃষক নেতা ফারুক

আহম্মেদসহ সকল কৃষকের উপর মিথ্যা মামলা প্রত্যাহার ও ঘাঘট নদীর জমি উন্মুক্ত

করার দাবিতে জেলা প্রশাসক অফিসের সামনের সড়কে গতকাল বুধবার এক

মানববন্ধন কর্মসূচী পালন করে। জাতীয় কৃষক সমিতি গাইবান্ধা সদর উপজেলা

শাখা মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে। মানববন্ধন শেষে জেলা প্রশাসক

বরাবরে একটি স্মারকলিপি প্রদান করে।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির জেলা অন্যতম নেতা

এম.এ মতিন মোলা, কৃষক সমিতি জেলা সিনিয়র সহ-সভাপতি অ্যাড. আশরাফ

আলী, সহ-সভাপতি প্রভাষক মতিয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম,

আইন বিষয়ক সম্পাদক চান মিয়া, যুবমৈত্রীর জেলা সভাপতি মাসুদার রহমান

মাসুদ, ওয়ার্কাস পার্টি সদর উপজেলা সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, কৃষক

নেতা আব্দুল গফুর, ফুলছড়ি উপজেলা কৃষক সমিতির নেতা সাজ্জাদ হোসেন,

যুবনেতা জাকারিয়া হাসান সুমন, আবুল কালাম আজাদ, রতœা রাণী, মাহবুবর

রহমান সুমন, সাকা মিয়া প্রমুখ।

বক্তারা ঘাঘট নদীর বদ্ধ জলাশয় অবৈধ দখলদার সন্ত্রাসী নাছিরের হাত থেকে উদ্ধার ও

নাছির কর্তৃক কৃষক নেতা ফারুক আহম্মেদসহ সকল কৃষকের উপর মিথ্যা মামলা

প্রত্যাহার ও ঘাঘট নদীর জমি উন্মুক্ত করার দাবি জানান।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451