রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

ফুলবাড়ীতে হতদরিদ্র পরিবারের প্রশিক্ষণপ্রাপ্তদের মাঝে রিকশা-ভ্যান ও টুলসবক্স বিতরণ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০১৭
  • ২০৪ বার পড়া হয়েছে

 

প্লাবন গুপ্ত শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের ফুলবাড়ীতে গতকাল মঙ্গলবার হতদরিদ্র পরিবারের ১২৯জন প্রশিক্ষণপ্রাপ্ত

নারী ও পুরুষের মাঝে রিকশা-ভ্যান, টুলসবক্স ও সনদপত্র বিতরণ করা হয়েছে।

বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ফুলবাড়ি এডিপি’র উদ্যোগে

উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত রিকশা-ভ্যান, টুলস বক্স ও সনদপত্র বিতরণী

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুলবাড়ী এডিপি ম্যানেজার পবিত্র বেনেটিড কস্তা।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.

এহেতেশাম রেজা, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারি শিক্ষা

কর্মকর্তা মো. মোস্তাফিজার রহমান, ওয়াল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার বাদল

সংমা ও ভোরের আলো সমিতির সভানেত্রী মমতা রাজ বংশী প্রমূখ। এতে হতদরিদ্র

পরিবারের প্রশিক্ষণপ্রাপ্তদের মাঝে বক্তব্য রাখেন ডিবিএস প্রশিক্ষণ প্রাপ্ত রতœা

রাণী, ইলেক্ট্রিক হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ প্রাপ্ত জিয়ারুল ইসলাম, শিশু সংবাদিক

প্রশিক্ষণ প্রাপ্ত আরমিনা খাতুন প্রমূখ।

সভা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এহেতেশাম রেজা

আনুষ্ঠানিকভাবে ১২৯জন প্রশিক্ষণপ্রাপ্ত বেকার নারী ও পুরুষের মাঝে

বিনামূল্যে রিকশা-ভ্যান, টুলসবক্স ও প্রশিক্ষণের সনদপত্র প্রদান করেন।

এতে উপজেলার, আলাদিপুর, কাজিহাল ও বেতদীঘি এই চার ইউনিয়নের ওয়ার্ল্ড

ভিশন সংস্থার সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা, কর্মচারি, সুবিধাভোগী নারী ও

পুরুষ, শিশু ও যুব ফোরামের সদস্য-সদস্যারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451