বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ছাতক সিমেন্ট কারখানায় সন্ত্রাসী হামলার অভিযোগ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২৪ এপ্রিল, ২০১৭
  • ২৯৭ বার পড়া হয়েছে

 

চান মিয়া, ছাতক (সুনামগঞ্জ):

ছাতক সিমেন্ট কারখানায় শ্রমিক নেতা লাঞ্ছিত হওয়ার ঘটনায় থানায় ৬ব্যক্তির বিরুদ্ধে সন্ত্রাসী মামলা দায়ের করা হয়েছে। তবে

অপর পক্ষে চাঁদাবাজিকে কেন্দ্র করে এঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন। মামলার বিবরনে জানা যায়, গত ২২এপ্রিল

দেলোয়ার হোসেন, সাদমান মাহমুদ সানি, কাওছার চিশতি, সৈয়দ বুলবুল, তারেক আহমদও মনু মিয়ার নেতৃত্বে স্থানীয়

কতিপয় লোক ছাতক সিমেন্ট কারখানার ভেতরের অফিস কক্ষে অনধিকার প্রবেশ করে সন্ত্রাসী কার্যক্রম চালায়। এঘটনায়

কারখানার সহকারি নিরাপত্তা অফিসার শহীদুর রহমান বাদি হয়ে ছাতক থানায় একটি মামলা (নং ১৪, তাং ২২.০৪.২০১৭ইং) দায়ের

করেন। এব্যাপারে পৌরসভার বাগবাড়ি নিবাসি সিমেন্ট কারখানার ঠিকাদার সাদমান মাহমুদ সানি জানান, সম্প্রতি ২লাখ

৫৫হাজার টাকার একটি কাজ পান। একাজের বিপরীতে শ্রমিক নেতা আব্দুল কুদ্দুছ তার কাছে ৫০হাজার টাকা চাঁদা না দাবি

করেন। এনিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে ঠিকারদার সানি, সাইড পরিদর্শক তারেক আহমদও মিস্ত্রি মনু মিয়াসহ ৬জনের

বিরুদ্ধে থানায় মামলা করা হয়। এভাবে শ্রমিক নেতার বিরুদ্ধে কারখানার প্রতিটি কাজে চাঁদা আদায়ের অভিযোগ করেন

তিনি। তিনি মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, চাঁদাবাজি করেই শ্রমিক নেতা কুদ্দুছ এখন রাতারাতি জিরো

থেকে হিরো হয়েছেন। এব্যাপারে শ্রমিক নেতা আব্দুল কুদ্দুছ চাঁদাবাজির ঋভিযোগ অস্বীকার করে বলেন, লটারীর মাধ্যমে ৫জনে

৫টি কাজ পেয়েছে। তবে অনেক কাজ শতকরা ৫% লেসে নেন ঠিকাদাররা। তবে এমডির এমডির সামনেই তার উপর হামলার ঘটনায়

ম্যানেজমেন্টের পক্ষে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এভাবে তাদের বিরুদ্ধে থানায় আরো একাধিক মামলাও জিডি

রুজু করা হয়। কারখানার এমডি (চদা) প্রকৌশলী আবু সাঈদের সাথে এধিকবার মোবাইলে যোগাযোগ করেও পাওয়া যায়নি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451