বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বখাটেদের গ্রেফতারের দাবীতে সৈয়দপুরে শিক্ষার্থীদের রাস্তা অবরোধ ও প্রতিবাদ সভা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২২ এপ্রিল, ২০১৭
  • ৩০৯ বার পড়া হয়েছে

 

মহিনুল ইসলাম সুজন, নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীর সৈয়দপুরে বখাটে কর্তৃক হাজারীহাট স্কুল এন্ড কলেজের

একাদশ শ্রেনীর ছাত্রীর শ্লীলতাহানী প্রতিবাদ, ইভটিজারদের গ্রেফতারের

দাবীতে হাজারীহাট বাজার রাস্তা অবরোধ ও প্রতিবাদ সভা করেছে অত্র

প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। শনিবার (২২ এপ্রিল) দুপুরে ইভটিজারদের

শাস্তির দাবীতে এসময় রাস্তায় টায়ার জালিয়ে শত শত ছাত্র-ছাত্রী রাস্তায়

নেমে আসে ফলে কলেজে চলা সকল পরীক্ষা স্থগিত ও আশে পাশের সকল

দোকানপাট বন্ধ হয়ে যায়। ছাত্র-ছাত্রীদের এই যৌক্তিক আন্দোলনে

এসময় এলাকাবাসীও একাত্বতা ঘোষনা করেন।

জানা যায় কাশিরাম বেলপুকুর ইউয়নের পর্জাপাড়ার আমিনুর রহমানের

কন্যা হাজারীহাট স্কুল এন্ড কলেজ’র একাদশ শ্রেনীর ছাত্রী মোছাঃ

আসমানী প্রতিদিনের ন্যায় কলেজ যাচ্ছিল পথিমেধ্য এলাকার বখাটে

ইলিয়াস আলীর পুত্র ফরহাদ(২২) ও হাসেম আলীর পুত্র লেবু (২৩) নতুন

ইউনিয়নের পাশের রাস্তায় উক্ত ছাত্রীর শ্লীলতাহানী ঘটায় এবং তাকে

উঠিয়ে নেওয়ার চেষ্টা করে। ছাত্রীর সাহায্যে এগিয়ে আসা তার খালা

লায়লা খাতুন (৪০) এর পরনের কাপড় ছিড়ে ও আবুল হোসেন

(ভ্যানওয়ালা)কেও মারধর করে বখাটেরা।

এরই প্রতিবাদে শিক্ষাপ্রতিষ্ঠানের সকল কার্যক্রম স্থগিত করে

বখাটেদের উপযুক্ত শাস্তির দাবীতে রাস্তা নেমে প্রতিবাদ জানায়

শিক্ষার্থীরা। হাজারীহাট বাজারে হওয়া উক্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন

হাজারীহাট স্কুল এন্ড কলেজ’র অধ্যক্ষ লুৎফর রহমান, অধ্যাপক বাবর আলী,

সহকারী শিক্ষক আজিজুল ইসলাম প্রমুখ। এছাড়া ২৪ ঘন্টার মধ্যে

বখাটেদের গ্রেফতার’র দাবীতে বক্তব্য রাখেন আসমানীর সহপাঠি

একাদশ শ্রেনীর ছাত্রী আরিফিনা রহমান, তামান্না, সোহানা, রিনি,

শরিফুল ইসলাম সহ অন্যান্য শিক্ষার্থীরা। প্রধান শিক্ষক লুৎফর রহমান

জানান, এ বিষয়ে প্রশাষনকে জানানো হয়েছে। আমরা অচিরেই

আসামীদের গ্রেফতার ও উপযুক্ত শাস্তি চাই যাতে ভবিষ্যতে আর কোন

ছাত্রীর প্রতি বখাটেরা এরুপ আচরণ করতে সাহস না পায়।

তদন্তে আসা সৈয়দপুর থানার সাব-ইন্সপেক্টর জিয়াউর রহমান জানান,

আমরা অভিযোগ শুনেছি ছাত্র-ছাত্রী ও এলাকাবাসীর সাথে কথা বলেছি

অচিরেই বখাটেদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451