মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আধুনিক এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টারের উদ্বোধন: আঞ্চলিক এভিয়েশন হাবের পথে নতুন অগ্রযাত্রা  বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার বিএনপি নেতা হেলাল উদ্দিন দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক শফিক সাগর: সংগ্রাম থেকে সাফল্যের গল্প পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ আশুলিয়ায় গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসায় ফুলেফেঁপে উঠছে কারবারিরা লাখ লাখ টাকার মালিক আশুলিয়ায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের কাছে জিম্মি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই ডাকাত ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ ৫জন গ্রেফতার ঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভ উদ্বোধন আশুলিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত!

বুড়িমারী সীমান্তে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২২ এপ্রিল, ২০১৭
  • ১৫৭ বার পড়া হয়েছে

 

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্ত থেকে আব্দুর রহিম (৩৫) নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুড়িমারী সীমান্তে শনিবার ভোর সাড়ে ৫টার দিকে ১০/১২ জনের একদল গরু ব্যবসায়ী গরু আনতে ভারতের   অভ্যন্তরে ঢুকে পড়লে বিএসএফ জওয়ানরা রহিমকে আটক করে।

তিনি পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের কামারপাড়া এলাকার আতিয়ার রহমানের ছেলে। বিজিবি সূত্রে জানা গেছে, শনিবার ভোরে পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তের মেইন পিলার ৮৪২-এর ৫ নম্বর সাব পিলার সংলগ্ন সীমান্তের কাছে আব্দুর রহিমসহ ১০/১২ জন গরু ব্যবসায়ী ভারতের ওপারে গরু আনতে যায়। এ সময় ভারতীয়-৬১ চ্যাংরাবান্ধা বিএসএফ ক্যাম্পের টহল দল তাদের ধাওয়া করে।

বিএসএফের ধাওয়া খেয়ে অন্যরা পালিয়ে যায়। তবে রহিম বিএসএফ সদস্যদের হাতে আটক হয়। পরে তাকে ভারতে নিয়ে যায় বিএসএফ সদস্যরা। এ ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে বর্ডার গার্ড বাংলাদেশের পক্ষ থেকে পতাকা বৈঠক আহ্বান করা হয়েছে।
লালমনিরহাট-১৫ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোর্শেদ জানান, আটক রহিম অবৈধ পথে ভারতের অভ্যন্তরে প্রবেশ করায় তাকে আটক করেছে বিএসএফ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451