বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ভোলাহাটে উপজেলা স্বাস্থ্য কমপেক্সেও ছাদ ধ্বসে প্রাণহানির আশংকা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২১ এপ্রিল, ২০১৭
  • ২৯১ বার পড়া হয়েছে

 

আব্দুর রহিম পলাশ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ ভোলাহাট

উপজেলার প্রায় ১লাখ ১৩ হাজার মানুষের চিকিৎসা ভরসার স্থান

উপজেলা স্বাস্থ্য কমপেক্স। কমপেক্স ভবনটি ৫০ শয্যা বিশিষ্ট হলেও

লোকবলের অভাবে দীর্ঘ দিনেও নতুন ভবনে কোন প্রকার কার্যক্রম

চলছে না। এদিকে পুরাতন ভবনের পুরুষ ও মহিলা ওয়ার্ড এবং

সেবিকাদের রাত্রীযাপনের ঘরের ছাদ ধ্বসে পড়ছে হরহামেশায়। ফলে

ভর্তি রোগীরা জীবন বাঁচাতে এসে লাশ হয়ে বাড়ী ফেরার

আশংকায় ভুগছেন । সরজমিন স্বাস্থ্য কমপেক্সে গেলে, পুরুষ ও

মহিলা ওয়ার্ডের ভর্তি রোগীরা অভিযোগ করে বলেন, মাঝে মধ্যে

ছাদ ধ্বসে নিচে পড়ছে যার কারণে অনেক রোগী চিকিৎসা না

নিয়ে আতংকে স্বাস্থ্য কমপেক্স ছেড়ে অন্যত্রে চলে যাচ্ছেন। কেউ

কেউ আবার বলছেন, চিকিৎসা নিতে এসে যদি ছাদ ধ্বসে মরে

যায় তবে করার আর কি আছে বলে ক্ষোভ প্রকাশ করেন। র্দীঘদিন

ধরে পুরাতন এ ওয়ার্ড দু’টিতে যে ভাবে ছাদের ছাল চামড়া

উঠেছে তাতে যে কোন সময় ছাদ ধ্বসে প্রাণহানি ঘটতে পারে

বলে আশংকা প্রকাশ করেছেন এলাকার সচেতনমহল। এ ব্যাপারে

স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ এনামুল হকের সাথে যোগাযোগ

করা হলে তিনি বলেন, দ্রুত এ সব মেরামতের ব্যবস্থা হবে এবং অর্থ

বরাদ্ধ হয়ে গেছে বলেও জানান। তবে স্থানীয় সচেতনমহল ওয়ার্ড

দ’ুটিকে মৃত্যু ঝুঁকি থেকে মুক্ত করতে পুরাতন এ ভবন গুলোকে

পরিত্যাক্ত ঘোষণা করে নতুন ভবনের দাবী জানিয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451