মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

কলাপাড়ার গরু চুরি আতঙ্কে কৃষকের রাতের ঘুম হারাম

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০১৭
  • ২৯৪ বার পড়া হয়েছে

কলাপাড়া প্রতিনিধি : অব্যাহত গরু চুরির প্রতিবাদে এবং জড়িত চিহ্নিত গরুচোর সিন্ডিকেট প্রধান মাসুদ হাওলাদারকে গ্রেফতার করে শাস্তির দাবিতে লালুয়ার মুক্তিযোদ্ধা বাজারে শত শত কৃষক-কৃষাণী মানববন্ধন ও সমাবেশ করেছে। বুধবার বেলা ১১টায় প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে বক্তব্য রাখেন শানু ফকির, মোস্তফা গাজী, নিজাম মৃধা, সোনা মিয়া, ফকরউদ্দিন মল্লিক, সজল বিশ্বাস  প্রমুখ। বক্তারা জানান, লালুয়ার চান্দুপাড়া গ্রামের সকল শ্রেণির কৃষক এখন গরু চোরের আতঙ্কে রাতে ঘুমুতে পারেন না। গরু-মোষ গোয়ালঘরে শিকল দিয়ে বেধে রাখেন। তারপরও পাহারা বসান। তারা অভিযোগ করেন একই গ্রামের চিহ্নিত গরু চোর সিন্ডিকেট প্রধান মাসুদ হাওলাদারকে তারা ১৩টি চোরাই গরুসহ কিছুদিন আগে পাকড়াও করে চেয়ারম্যানের কাছে সোপর্দ করেছেন। কিন্তু চুরি বন্ধ হয়নি। গত ছয় মাসে অন্তত এক শ’ গরু চুরি হয়েছে। গরু চোরা মাসুদ হাওলাদারের নামে কলাপাড়া, গলাচিপাসহ বিভিন্ন থানায় অন্তত সাতটি মামলা রয়েছে। গ্রামবাসী ্আরও জানান, বর্তমানে মাসুদ ও তার সহযোগিরা উল্টো গ্রামের মানুষের নামে মিথ্যা মামলা দেয়ার পায়তারা চালাচ্ছে। লোকজন জানান, চান্দুপাড়া গ্রামের রুহুল আমিন হাওলাদার, কুলসুম বেগম, বিন্দি হাওলাদার, মামুন মল্লিক, মিঠু তালুকদার, রেজাউল হুজুরসহ অসংখ্য কৃষকের গরু-মোষ চুরি হয়েছে। যার সঙ্গে মাসুদ প্রত্যক্ষ জড়িত। এসব মানুষ বক্তব্য দিতে গিয়ে কান্না জুড়ে দেন। কলাপাড়া থানার ওসি জিএম শাহনেওয়াজ জানান, মাসুদকে গ্রেফতারে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451