সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নাটোরে স্কুল ছাত্রকে অপহরণ ও হত্যার মামলায় একজনের ফাঁসি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০১৭
  • ১৪১ বার পড়া হয়েছে

 

নাটোর ব্যুরো অফিস:

নাটোরের হালসায় মুক্তিপনের পাঁচ লাখ টাকা না পেয়ে অপহৃত স্কুল ছাত্র

অনন্ত চক্রবর্তী অন্তুকে হত্যার মামলায় একজনের ফাঁসির আদেশ দিয়েছে

আদালত। এ সময় মামলার অপর দুই আসামীকে বেকসুর খালাস দিয়েছে জেলা ও

দায়রা জজ আদালত। ফাঁসির দন্ডপ্রাপ্ত হলেন হালসা গ্রামের আকবর আলীর

ছেলে আশরাফ আলী। খালাস প্রাপ্তরা হলেন, মহসিন আলীর ছেলে শাহজাহান

আলী ও সোলেমান আলীর ছেলে আব্দুল¬াহ আল মামুন।

মামলা সুত্রে জানা গেছে,২০১২ সালের ১ জুন সন্ধ্যায় হালসা বাজার থেকে

একই গ্রামের অশোক চক্রবর্তীর ছেলে অনন্ত চক্রবর্তী অন্তু নামে ৬ষ্ঠ

শ্রেনীর এক ছাত্রকে অপহরন করে অপহরনকারীরা। পরে মোবাইল ফোনের মাধ্যমে ৫

লাখ টাকা মুক্তিপণ দাবী করে তারা। মুক্তিপন না পেয়ে অন্তুকে হত্যা করে

অপহরণকারীরা। পরে রাতেই পুলিশ ও র‌্যাব-৫ এর সদস্যরা হালসা গ্রামের আকবর

আলীর ছেলে আশরাফ আলী , মহসিন আলীর ছেলে শাহজাহান আলী ও সোলেমান

আলীর ছেলে আব্দুল¬াহ আল মামুনকে গ্রেফতার করে। তাদের স্বীকারোক্তি

অনুযায়ী হালসা মাদ্রাসার পাশে একটি পানের বরজের মধ্যে মাটির নিচে

থেকে ওই ছাত্রের বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের পিতা

অশোক চক্রবর্তী বাদী হয়ে নাটোর সদর থানায় ৭ জনের বিরুদ্ধে একটি হত্যা

মামলা দায়ের করেন। পরে পুলিশ তিন জনের নামে আদালতে চার্জশীট প্রদান

করেন। দীর্ঘ প্রায় ৫ বছর মামলার স্বাক্ষ্য গ্রহণ শেষে আজ বৃহস্পতিবার

দুপুরে নাটোরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রেজাউল করিম অভিযুক্ত

আশরাফ আলীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ডের আদেশ দেন এবং দুই জনকে

বেকসুর খালাস দেন।এই রায় ঘোষনার সময় আসামী আশরাফ আলী আদালতে

হাজির ছিল।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451