বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নীলফামারীতে বাসের ধাক্কায় তথ্য কেন্দ্রের উদ্যোক্তা নিহত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ১৯ এপ্রিল, ২০১৭
  • ১৭৯ বার পড়া হয়েছে

 

মহিনুল ইসলাম সুজন,নীলফামারী প্রতিনিধিঃ

নীলফামারীতে যাত্রীবাহি বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আনারুল ইসলাম

(২৫) নামের এক যুবক নিহত হয়েছেন।

বুধবার দুপুর নীলফামারী-ডোমার সড়কে জেলা সদরের পলাশবাড়ি ইউনিয়ন পরিষদে

অদূরে ওই ঘটনাটি ঘটে। সে পলাশবাড়ি ইউনিয়ন পরিষন তথ্য কেন্দ্রের উদ্যোক্তা

এবং একই ইউনিয়নের আরাজি ইটাখোলা গ্রামের গোলাম মোস্তফার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর একটার দিকে আনারুল ইসলাম মোটরসাইকেল যোগে

নিজ বাড়ির দিকে যাচ্ছিল। এ সময় ডোমার থেকে ছেড়ে আসা রংপুর গামি

এইচএ এন্টারপ্রাইজ নামের (ঢাকা মেট্রো জ-১১- ০১২২) একটি যাত্রিবাহি

বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ বাধলে বাসটি সড়কের নীচের জমিতে উল্টে

পড়ে। এ সময় ওই বাসের নীচে চাপপড়া আনারুল কে উদ্ধার করে মৃত অবস্থায় দেখতে

পান তারা। ওই বাসের পাঁচ যাত্রীর মধ্যে আব্দুল হালিম (৪০) নামের একজন প্রাথমিক

চিকিৎসা নিয়েছেন।

নীলফামারী সদর থানার উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলম বলেন, বাসচাপা পড়া

মোটরসাইকেল আরোহী আনারুল ইসলামকে উদ্ধার করে নীলফামারী সদর আধুনিক

হাসাপাতালে পাঠানো হয়েছে। বাসটি আটক করা হয়েছে। চালক ও হেলপার

পালিয়ে গেছে।

নীলফামারী সদর আধুনিক হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা.

রেশমা খাতুন বলেন, দুপুর পনে দুইটার দিকে আনোয়ারুলকে তার স্বজনরা নিয়ে

আসেন। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুল আখতার বলেন, অভিযোগ না

থাকায় আনারুলের মৃতদেহ পরিবারের কাছে হস্তানন্তর করা হবে। এঘটনায় একটি

ইউডি মামলা দায়ের করা হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451