সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আধুনিক এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টারের উদ্বোধন: আঞ্চলিক এভিয়েশন হাবের পথে নতুন অগ্রযাত্রা  বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার বিএনপি নেতা হেলাল উদ্দিন দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক শফিক সাগর: সংগ্রাম থেকে সাফল্যের গল্প পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ আশুলিয়ায় গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসায় ফুলেফেঁপে উঠছে কারবারিরা লাখ লাখ টাকার মালিক আশুলিয়ায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের কাছে জিম্মি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই ডাকাত ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ ৫জন গ্রেফতার ঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভ উদ্বোধন আশুলিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত!

ঠাকুরগাঁও-পঞ্চগড় থেকে কাজের সন্ধানে কৃষক কুমিল্লার পথে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ১৯ এপ্রিল, ২০১৭
  • ২১০ বার পড়া হয়েছে

কাজের খোঁজে ঠাকুরগাঁও পঞ্চগড়ের কয়েশ’ত কৃষক রওয়ানা হচ্ছে কুমিল্লার পথে।মঙ্গলবার বিকেলে কোচ কাউন্টারে গিয়ে দেখা যায় উপচে পড়া ভীড়।ঠাকুরগাঁও সদর উপজেলার শীবগঞ্জ জনগাঁও থেকে আসা আবুল নামের এক কৃষক জানান,আমরা সাত জন মিলে রওয়ানা দিচ্ছি এভাবে গ্রুপে ভাগ হয়ে কয়েশ কৃষক প্রতিবছর চায়না ধানের সময় রওয়ানা হই কুমিল্লার পথে।ধানের রোপা গাড়া,ধান কাটা সহ গৃহস্থলির কাজ করে থাকেন তারা।এতে এক মাসে কমপক্ষে ১২/১৩ হাজার টাকা আয় করেন।সাত বছর যাবত এই সময়ে তারা কুমিল্লায় যান।পঞ্চগড়ের আটোয়ারি থানার আলুয়াখাঁ থেকে আসা লুৎফর জানান,বর্তমানে ঠাকুরগাঁওয়ে তেমন কোন কাজ নেই তাই আটোয়ারী থেকে আমরা প্রায় পঞ্চাশ জন কুমিল্লায় যাচ্ছি।সেখানে দিন হাজিরাও বেশ ভালো।তারা ৪৫০-৪৮০ টাকা পর্যন্ত দিন হাজিরা দেন।আমরা কমপক্ষে সেখানে বিশ দিন থাকবো।আটোয়ারী থেকে আসা আরেক কৃষক রহমত জানান,আমরা কুমিল্লার লাকসাম,পদ্মা বাজার ,দেবীদ্বার সহ কয়েকটি জায়গায় গিয়ে উঠি,সেখানে গৃহস্থ আমাদের ৩/৪ দিনের জন্য কিনে নেন।কাজ শেষে টাকা বুঝিয়ে নিয়ে আবার অন্য জায়গায় বিক্রি হই।এভাবে প্রায় মাস খানেক আমরা জন খেটে আসি।শুধু কুমিল্লায় নয় এভাবে কৃষক এই সময়ে যান গাজিপুরের ধানতারায়,টঙ্গীর কাচপুরা সহ দেশের বিভিন্ন জায়গায়।
কোচ কাউন্টারে থাকা ঠাকুরগাঁও মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের যুগ্ন-সাধারণ সম্পাদক রুহুল আমিন জানান,বছরের এই সময়ে তাদের একটা বাড়তি আয় হয়।আর তারা চেষ্টা করেন কৃষকদের কাছ যতটুকু সম্ভব কম ভাড়া নিতে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451