বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির নবগঠিত কমিটির শ্রদ্ধা নিবেদন মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে

ষড়ঋতুর বাংলা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ১৯ এপ্রিল, ২০১৭
  • ৪১৭ বার পড়া হয়েছে

ষড়ঋতুর বাংলা

‘তামিম ইসমাইল’

দুটি মাসে একটি ঋতু
নাম বাংলা তার,
এমন দেশ টি পাবে না তো-
ছয়টি ঋতু যার।

অনেক দেশে দুটি ঋতু
তিনটি দেখা যায়,
বেশি খুঁজলে দৃষ্টান্ত
চারটির বেশি নয়।

বৈশাখ-জৈষ্ঠ গ্রীষ্মকাল
নাম তার মধুমাস,
ধরছে গাছে কাম,কাঁঠাল
এটাই তার অভিলাষ।

আষাঢ়-শ্রাবণ মিলে
শুরু হয় বর্ষা,
নদীতে পানি ঢলে
বৃষ্টিরা করে তামাশা।

ভাদ্র-আশ্বিনে শরৎ
ভরছে শিউলি, কাশফুলে,
দৃশ্য দেখে উচ্ছ্বসিত
আকাশ ঘন নীলে।

কার্তিক-অগ্রহায়ণ নিয়ে
ধানের শীষে হেমন্ত বেড়ায়,
বলে নবান্ন কে গিয়ে
পৌঁছাও প্রতি বাংলায়ে।

পোষ-মাঘ শীতকাল
শুনলেই কাঁপি ভয়ে,
আনন্দ তো তার পিঠাপুলি
খেজুরের রস দিয়ে।

ফাল্গুন ও চৈত্র মিলে
এলো বসন্তকাল,
গাছ ভরছে নানা ফুলে
ডাকছে কোকিলের দল।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451