শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পাঁচবিবিতে গলায় ফাঁস দিয়ে গৃহবধুর আত্মহত্যা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০১৭
  • ১৮৮ বার পড়া হয়েছে

 

 

 

আল মামুন,জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবি পৌর শহরের দানেজপুর এলাকায় শাহারা

আকতার বিউটি (৩৫) নামের এক গৃহবধু গলায় ফাঁস দিয়ে

আত্মহত্যা করেছে। সে এলাকার ব্যাবসায়ী মো. গোলাম ফারুক

মন্ডলের স্ত্রী। গৃহবধুর পরিবারের অভিযোগ না থাকায় পুলিশ ময়না

তদন্ত ছাড়াই পরিবারের কাছে লাশ হস্তান্তর করেছে। আত্মহত্যার কোন

কারন পরিবার ও পুলিশ বলতে পারেনি।

গৃহবধুর স্বামীর পরিবার সুত্রে জানা যায়, বৃহস্পতিবার বেলা ১১

টার দিকে গৃহবধু বিউটি নিজ ঘরে সেলিং ফ্যানের সাথে গলায়

ফাঁস দিয়ে আতœহত্যা করে। স্বামী ফারুক মন্ডল ঘরে প্রবেশ করে

তা দেখতে পেয়ে দ্রুত পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে

নিয়ে গেলে কর্তবরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষনা করেন।

হাসপাতালের কর্মকর্তা ডাঃ শহীদ হোসেন ও লাশের সুরতহাল

প্রতিবেদন তৈরীকারী পাঁচবিবি থানা পুলিশের এসআই আতিক

হোসেন জানান, গলায় ফাঁসের দাগ রয়েছে। আমরা ধারনা করছি

গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারে।

নিহত গৃহবধুর পিতা পাকুরিয়া গ্রামের শহিদুল ইসলাম ও ভাই

সুজন আলী জানান, কি কারণে বিউটি আত্মহত্যা করেছে বলতে

পারবো না। এ বিষয়ে আমাদের কোন অভিযোগ নেই। পাঁচবিবি

থানার ওসি (তদন্ত) কিরণ কুমার রায় জানান, পরিবারের কোন

অভিযোগ না থাকায় গৃহবধুর লাশ তার স্বামীর পরিবারে দিয়ে

দেওয়া হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451