বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

দিনাজপুরে গাছের সাথে ট্রাকের ধাক্কায় নিহত-১

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ৯ এপ্রিল, ২০১৭
  • ১৯১ বার পড়া হয়েছে

 

সামিউল আলম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের বিরামপুর উপজেলায় দিনাজপুর-ঢাকা মহাসড়কের

বিজুল এলাকায় গতকাল শুক্রবার (০৭ এপ্রিল) কাঠ বোঝাই একটি

ট্রাকের চাকা ফেটে তা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের

সাথে ধাক্কা লাগে। এতে ট্রাকের হেলপার ইসমাঈল হোসেন (২৬)

নিহত হন। এবং গুরুত্বর আহত হয়েছেন ট্রাকের ড্রাইভার শাহারুল

ইসলাম।

নিহত ইসমাঈল হোসেন গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার ভেইড়

গ্রামের আবুল খায়েরের পুত্র।

বিরামপুর থানার উপ-পরিদর্শক আবু ছাইয়ুম তালুকদার জানান,

দিনাজপুরের সেতাবগঞ্জ থেকে কাঠ বোঝাই ট্রাকটি শ্রীনগর

যাওয়ার পথে দিনাজপুর-ঢাকা মহাসড়কের বিজুল বাজার এলাকায়

শুক্রবার ভোরে ট্রাকের (ঢাকা মেট্রো-ট- ১৬-৭৯৮৩) চাকা ফেটে

যায়। এ সময় ট্রাকটি উল্টে গিয়ে রাস্তার পাশে থাকা গাছের

সাথে ধাক্কা খেয়ে চাপা লাগে। এতে ট্রাকের ড্রাইভার ও হেলপার

দুমড়ে মুচড়ে যাওয়া ট্রাকের ভিতরে আটকা পড়ে।

বিরামপুর থানা পুলিশ ও দিনাজপুর থেকে ফায়ার সার্ভিস দল এসে

ড্রাইভার শাহারুল ইসলামকে গুরুত্বর আহত এবং হেলপার ইসমাইল

হোসেনকে মৃতঃ অবস্থায় উদ্ধার করেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451