শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শৈত্যপ্রবাহে কাঁপছে উত্তরের জেলা পাবনা-একই এলাকায় এক দিনে ৪ জনের মৃত্যু এক গোরস্তানে তিনজনের দাফন। সাভারে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি-ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা আশুলিয়ার জামগড়ায় মাদকবিরোধী অভিযানে ১৪ জন আটক, প্রত্যেকের ৬ মাসের কারাদণ্ড ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দখল করে রেখেছে মৎস্য আড়তের গাড়ি যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা আরিচা-কাজিরহাট নৌ-রুটে স্পিডবোটে অতিরিক্ত যাত্রী পারাপার বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ঢাকা জেলা ৮ বারের সেরা করদাতা রোমান ভুঁইয়ার পক্ষ থেকে সবাইকে নববর্ষের শুভেচ্ছা আশুলিয়ায় নারীদের ওপর নির্যাতন ভয়াবহ রূপ নিয়েছে, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তালায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত সাংবাদিকতা সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে করতে হবে, পার্বতীপুরে শহীদ বুদ্ধিজীবি দিবসে – বিএফইউজে সভাপতি পত্নীতলায় যথাযোগ্য মর্যাদায় বুদ্ধিজীবী দিবসে  মোমবাতি প্রজ্জলন

টাঙ্গুয়ার হাওর থেকে শিশু জুবায়ের ও তার পিতা ফজলের লাশ উদ্ধার: এখনো হদিস মেলেনি নিখোঁজ দু’ ব্যবসায়ীর

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ৫ এপ্রিল, ২০১৭
  • ২৬৮ বার পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্ট:

টাঙ্গুয়ার হাওরে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ ৪ জনের মধ্যে বুধবার বেলা সাড়ে ১২টার দিকে আড়াই

বছরের শিশু জুবায়েরের লাশ ও এর ৩ ঘন্টা পর ওই শিশুর পিতার লাশও উদ্ধার করা হয়েছে। বেলা সাড়ে তিনটার

দিকে ট্রলার ডুবির ঘটনায় উদ্ধারকৃত নিহত শিশুর পিতা ফজলের লাশও পৃথক স্থান থেকে উদ্ধার করা হয়েছে।

উদ্ধারকৃত নিহতরা হলেন, সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর উওর ইউনিয়নের বীরেন্দ্রনগর বাগলী

গ্রামের মৃত আবদুর রশীদেও ছেলে ফজল মিয়া ও তার শিশু সন্তান জুবায়ের আহমদ।

জানা গেছে, টাঙ্গুয়ার হাওরে ট্রলার ডুবির তিন দিনের মাথায় বুধবার নিখোঁজ ৪ জনের মধ্যে এ নিয়ে

দু’জনের লাশ উদ্ধার করা হয়েছে। ট্রলার ডুবির তিন দিনের মাথায় দু’জনের লাশ উদ্ধার হলেও এ রিপোর্ট

লিখা পর্য্যন্ত বিকেল সাড়ে ৪টা পর্য্যন্ত অপর নিখোঁজ দু’ ব্যবসায়ীর হদিস মিলছে না বলেও জানা

গেছে।

এদিকে ফজল ও তার শিশুর সন্তানের লাশ উদ্ধারের বিষয়টি বুধবার নিশ্চিত করে তাহিরপুর থানার ওসি শ্রী

নন্দন কান্তি ধর বলেন, তাহিরপুর টাঙ্গ্ধুসঢ়;য়ার হাওরে সোমবার রাতে ঝড়ের কবলে পড়ে ট্রলার ডুবিতে

উপজেলার শ্রীপুর ইউনিয়নের সীমান্তবর্তী বীরেন্দ্রনগর গ্রামের মৃত আবদুর রশীদের ছেলে ফজল মিয়া

(৪৫) তার আড়াই বছরের শিশু সন্তান জুবায়ের পাশর্^বর্তী রতনপুর গ্রামের মৃত মরম আলীর ছেলে হযরত

আলী (২৭), লাকমা গ্রামের নুর ইসলামের ছেলে জাকির হোসেন (২৫) সহ ৪ জন নিখোঁজ হন।

নিখোঁজ ব্যবসায়ীদের পারিবারীক সুত্রে জানা গেছে, উপজেলার দক্ষিণ ¤্রীপুর ইউনিয়নের রামসিংহপুরের

শিববাড়িতে ¯œানযাত্রায় মিষ্টির দোকান নিয়ে ট্রলারে করে টাঙ্গুয়ার হাওর পাড়ি দিতে গিয়ে সোমবার

রাতে আকস্মিক ঝড়ের কবলে পড়ে ট্রলারে থাকা মাঝি সুকানী সহ ৮ জন পানিতে ডুবে যান। এ ঘটনায়

বিশাল হাওর থেকে ফজলের স্ত্রী আনোয়রা বেগম ও অপর ৩ জন অলৌখিক ভাবে সাতড়িয়ে তীরে উঠতে পাারলেও

আনোয়ারা তার স্বামী সন্তান সহ অপর দু ’ব্যবসায়ী পানিতে ডুবে নিখোঁজ হন।

উদ্ধার হওয়া নিহত ফজল ও তার শিশুর লাশের পাশে থাকা স্বজন উপজেলার বীরেন্দ্রনগর গ্রামের কয়লা

আমদানিকারক খালেক মোশারফ , গোলাম মোস্তফা ও লালঘাট গ্রামের আবদুল্লাহ আল মামুন বুধবার

জানান, রুপা ভুই জলমহাল থেকে প্রথম শিশুর লাশটি উদ্ধার করার পর নান্দিয়ার বিলে কান্দায় এনে রাখা

হয়েছে। এরপর বেলা সাড়ে তিনটার দিকে টাঙ্গুয়ার হাওরের উওর পশ্চিম তীরের মধ্যনগরের রংচী গ্রামের

জলমহালের কান্দার ওপর ভেসে থাকা লাশ দেখে স্থানীয় রাখালরা সংবাদদিলে স্বজনরা গিয়ে ফজলের লাশ শনাক্ত করেন।

সেখানে এলাকাবাসী ও নিখোঁজদের স্বজনদের আহাজারীতে শোকের ছায়া নেমে এসেছে।’

জেলা প্রশাসক শেখ মো. রফিকুল ইসলাম বুধবার মাধ্যমে নিহতের প্রতি শোক প্রকাশ করে বলেন, জেলা

প্রশাসনের তহবিল থেকে নিহতদের দাফনে সরকারি অনুদান হিসাবে প্রত্যেককে ২০ হাজার টাকা করে

আর্থীক অনুদান দেয়া হবে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451