সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির নবগঠিত কমিটির শ্রদ্ধা নিবেদন মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে

ঝিনাইদহের শৈলকুপার যুবকের লাশ কুমারখালীতে উদ্ধার !

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ৫ জুলাই, ২০১৬
  • ৩৪৮ বার পড়া হয়েছে

ঝিনাইদহ জেলা প্রতিনিধি, ঝিনাইদহ:

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার আব্দুল হান্নান শেখ (৩২) নামে এক যুবকের

গলাকাটা লাশ কুষ্টিয়ার কুমারখালী থেকে উদ্ধার করেছে পুলিশ।

সোমবার দুপুর ২টার দিকে কুমারখালী উপজেলার মিরপুর গ্রামের মাঠ থেকে

তার লাশ উদ্ধার করা হয়। হান্নান ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কাঁচেরকোল

ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের রহমত শেখের ছেলে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম সাংবাদিককে

জানান, শৈলকুপার বোয়ালিয়া গ্রামের হান্নান নামে এক ব্যক্তির লাশ কুমার

খালী থেকে উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে ঝিনাইদহ ও চুয়াডাঙ্গার

বিভিন্ন থানায় ১০/১২টি মামলা রয়েছে।

বিশ্বস্তÍ সূত্রে জানা গেছে, শৈলকুপা উপজেলার সীমান্তবর্তী কুমারখালী

উপজেলার মিরপুর গ্রামের মাঠের মধ্যে এক যুবকের গলাকাটা লাশ দেখতে

পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে

কুষ্টিয়া সদর হাসপাতাল মর্গে পাঠায়। লাশটির দেহ থেকে মাথা আলাদা

ছিল। একটি গাছের সঙ্গে তার পা বাঁধা ছিল।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451