বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সাদুল্যাপুর ইদ্রাকপুর উচ্চ বিদ্যালয়ে স্টুডেন্টস কেবিনেট নির্বাচন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০১৭
  • ২৮৮ বার পড়া হয়েছে

 

শেখ হুমায়ুন হক্কানী গাইবান্ধা থেকে ঃ গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার

ইদ্রাকপুর উচ্চ বিদ্যালয়ে বৃহস্পতিবার ছাত্রছাত্রীদের প্রত্যক্ষ ভোটে

স্টুডেন্টস কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়। বিদ্যালয় কর্তৃপক্ষের

ব্যতিক্রমধর্মী এই উদ্যোগে শিক্ষার্থীরা ব্যাপক উৎসাহ উদ্দীপনায় ভোট

দিয়ে তাদের স্টুডেন্টস কেবিনেট প্রতিনিধি নির্বাচন করে। অবাধ

সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে বিদ্যালয়ের শিক্ষার্থীদের এ নির্বাচন এক

অনুকরণীয় দৃষ্টান্ত হতে পারে বলে অভিভাবকরা মনে করছেন।

উলেখ্য, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোরঞ্জন সরকারসহ উক্ত বিদ্যালয়ের শিক্ষকদের

সহযোগিতায় ছাত্রছাত্রীরাই নির্বাচন পরিচালনার সকল দায়িত্ব অত্যন্ত

সুষ্ঠু এবং সুশৃংখলভাবে পালন করে। এতে ৫শ’ ৫০ জন শিক্ষার্থী ভোটদানে

অংশ নেয়। প্রধান নির্বাচন কমিশনার ১০ম শ্রেণীর বিজ্ঞান শাখার ছাত্র

সজীব কুমার বর্মনের নেতৃত্বে ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনের

আওতায় ভোট গ্রহণ সম্পন্ন হয়। ৩টি বুথে ভোট গ্রহণ করেন ৩ জন

প্রিজাইডিং এবং ৩ জন পুলিং অফিসার।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451