বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার বিএনপি নেতা হেলাল উদ্দিন দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক শফিক সাগর: সংগ্রাম থেকে সাফল্যের গল্প পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ আশুলিয়ায় গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসায় ফুলেফেঁপে উঠছে কারবারিরা লাখ লাখ টাকার মালিক আশুলিয়ায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের কাছে জিম্মি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই ডাকাত ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ ৫জন গ্রেফতার ঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভ উদ্বোধন আশুলিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত! রাজবাড়ী থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় নিখোঁজ অর্ধশশতাধিক মানুষ! স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ: বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস

শ্রবণ ও বাক প্রতিবন্ধী হৃদয়ের ভাগ্যের বিড়ম্বনা , টাকার অভাবে পারছে না চিকিৎসা করাতে!

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০১৭
  • ৩০২ বার পড়া হয়েছে
Made with Square InstaPic

মোঃ আরিফ জাওয়াদ, ঠাকুরগাঁও থেকে:- ছয় বছরের হৃদয় জন্ম থেকেই প্রতিবন্ধকতার নিকড়ে বেড়ে ওঠা তার। শ্রবণ প্রতিবন্ধী, বাক প্রতিবন্ধী, বহুমূত্র সহ বিভিন্ন রোগে জর্জারিত হৃদয় আলী (৬)। দারিদ্রতার কারণে পারছে না চিকিৎসা করাতে!

ঠাকুরগাঁও এর হরিপুর উপজেলার দুবড়াবাড়ি গ্রামের মোহাম্মদ আলীর পুত্র হৃদয়। বয়স পাঁচ এ পা দিতে না দিতেই হৃদয়কে পৃথিবী ছেড়ে চলে যায় তার মা। আরো বেড়ে যায় হৃদয়ের দুঃখ আর দুর্দশা। এদিকে বাবা মোহাম্মদ আলী বছর গড়াতে না গড়াতে বসেন বিয়ের পিঁড়িতে। সৎ মায়ের পরিবারে বেড়ে ওঠা তার।

পরিবারের আর্থিক স্বচ্ছলতা একেবারেই নেই। দারিদ্রতার কারণে চিকিৎসা নিয়মিত করা সম্ভব হয় নি তার। প্রতিবন্ধকতা সহ বিভিন্ন রোগ কাঁধে করে নিয়ে জীবন পার করতে হচ্ছে হৃদয়কে।

সংসারে নতুন অতিথির আগমন ; অন্য দিকে হৃদয়ের চিকিৎসার খরচ, সামলাতে পারছেন তিনি। বসতবাড়ি আর অন্যের জমি লীজ নিয়ে তাতে চাষাবাদে করে চলে হৃদয়দের পরিবার। এমনটা বলছিলেন বাবা মোহাম্মদ আলী।

মোহাম্মদ আলী জানায়- অনেক ডাক্তার, কবিরাজ দেখালেও দারিদ্রতার কারণে নিয়মিত করতে পারি নি হৃদয়ের চিকিৎসা। সমাজের বিত্তশালীরা যদি পাশে এসে দাঁড়াত, তাহলে হৃদয় সুস্থ হয়ে হাসি-খুশিতে দিন পার করত, এতে করে কিছু লাঘব হত মাকে হারানোর কষ্ট। এমন স্বপ্নেরই জাল বুনে হৃদয়ের বাবা মোহাম্মদ আলী।

এ দিকে হৃদয়ের চিকিৎসার জন্য তার পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তশালীদের দৃষ্টি আর্কষণ করেন তার প্রতিবেশীরা ও তার খেলার সাথীরা।

যোগাযোগ- [প্রতিনিধি:- ০১৭৫২২৬৭১২৬, হৃদয়ের বাবা- ০১৭৮০৯২৯৭৭২]

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451