বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা দেশের মানুষের প্রত্যাশা সুশাসিত ও সুন্দর বাংলাদেশ  – -খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী                             

বর্ণাঢ্য আয়োজনে গাইবান্ধা দৈনিক আমাদের সময়ের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত । জেলা ছাত্রলীগের শুভেচ্ছা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০১৭
  • ১৭৫ বার পড়া হয়েছে

 

শেখ হুমায়ুন হক্কানী গাইবান্ধা থেকে ঃ বর্ণাঢ্য শোভাযাত্রা, ফুলেল শুভেচ্ছা

বিনিময়, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে গতকাল বুধবার

গাইবান্ধায় আমাদের সময়ের প্রতিষ্ঠা বার্ষিকী ২০১৭ পালিত হয়। আমাদের

সময়ের জেলা প্রতিনিধি এসব কর্মসূচীর আয়োজন করে।

সকাল ১০টায় প্রধান অতিথি পৌর মেয়র অ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর

কবীর মিলন বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করেন। শোভাযাত্রায় স্থানীয় সাংবাদিক,

শিক্ষক, সাংস্কৃতিক, রাজনৈতিক, উন্নয়ন ও নারী সংগঠনের নেতাকর্মীরা অংশ

নেন। আমার বাংলা মাধ্যমিক বিদ্যাপীঠের ছাত্রছাত্রী ও ঐতিহ্যবাহি সুরবাণী

সংসদের শিশু শিল্পীরা সুসজ্জিত সাজে ‘দেশ ও জাতির অহংকার’ গান গেয়ে সড়ক

মাতিয়ে তোলে। অনুষ্ঠানে শিশুরা যেমন খুশি সেজে এতে অংশ নেয়।

পরে গাইবান্ধা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায়

প্রেসক্লাব সভাপতি কেএম রেজাউল হক, সাধারণ সম্পাদক আবু জাফর সাবু,

সহ-সভাপতি নুরুজ্জামান প্রধান, অমিতাভ দাশ হিমুন ও যুগ্ম সম্পাদক সিদ্দিক

আলম দয়ালকে ফুলেল শুভেচ্ছা জানান আমাদের সময়ের জেলা প্রতিনিধি খায়রুল

ইসলাম। এর আগে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন প্রেসক্লাব সভাপতি ও

সাধারণ সম্পাদক।

প্রেসক্লাব সভাপতি কেএম রেজাউল হকের সভাপতিত্বে আলোচনায় অন্যান্যদের

মধ্যে অংশ নেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সাবু, সহ-সভাপতি

নুরুজ্জামান প্রধান, যুগ্ম সম্পাদক সিদ্দিক আলম দয়াল, আমাদের সময়ের জেলা

প্রতিনিধি খায়রুল ইসলাম, সুন্দরগঞ্জ প্রতিনিধি রেদওয়ানুর রহমান, সাদুল্যাপুর

প্রতিনিধি এইচ.আর হিরু, জেলা অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটির

সাধারণ সম্পাদক মুকুল মোলা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালন করেন প্রেসক্লাবের সহ-

সভাপতি অমিতাভ দাশ হিমুন। পরে সংগীত ও নৃত্য পরিবেশন করেন সুরবাণী

সংসদের শিল্পী মাসুদ মেহেদী, তোফাজ্জল, সবুজ, মমিন, মোস্তফা, মিমতা,

সেজ্যোতি, ফাহিম, প্রাচী, অনন্যা ও ফাহিমা। তবলায়- সুজয় ও লাসেন মন্দিরায়

আব্দুল বারী এবং কিবোডে মিলন। সংগীতানুষ্ঠানের উপস্থাপন করেন সাংবাদিক

উত্তম সরকার।

বক্তারা আমাদের সময়ের বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রশংসা করে বলেন, মুক্তিযুদ্ধের

চেতনা প্রতিষ্ঠায় এবং জাতীয় অগ্রগতিতে পত্রিকাটি বিশাল ভূমিকা পালন

করছে। পত্রিকাটি আগামীতে আরও এগিয়ে দেশের শীর্ষ স্থানে পৌছে যাবে।

এদিকে আমাদের সময়ের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গাইবান্ধা জেলা ছাত্রলীগের পক্ষ

থেকে পত্রিকা ও জেলা প্রতিনিধি খায়রুল ইসলামকে শুভেচ্ছা জানান। বুধবার দুপুরে

গাইবান্ধা প্রেসক্লাবে জেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক রাহাদ মাহমুদ রনি ও

শাহরিয়ার আহমেদ শাকিলের নেতৃত্বে আবু নাসের মানিক, বাবু, ফারুক ফুল

দিয়ে তাকে শুভেচ্ছা জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451