বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নবাবগঞ্জে একই রাতে আটটি গভীর নলকূপের মিটার চুরি, ফেরত পেতে ১৫হাজার টাকা চাঁদা দাবি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২৭ মার্চ, ২০১৭
  • ২২১ বার পড়া হয়েছে

 

প্লাবন গুপ্ত শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের নবাবগঞ্জ গত রবিবার (২৬ মার্চ) দিবাগত রাতে ৮টি গভীর নলকূপের

বৈদ্যুতিক মিটার চুরি হওয়ায় অচলাবস্থায় পড়েছে দুই হাজার বিঘা জমির সেচ

কার্যক্রম।

তবে চুরি যাওয়া মিটার ফেরত দিতে মুঠোফোনে বিকাশের মাধ্যমে

১৫হাজার টাকা চাঁদা দাবি করে গভীর নলকূপ মালিকের কাছে চিরকুটে ক্ষুদে

বার্তা দিয়েছে মিটার চোরেরা।

জানা যায়, উপজেলার ৬নং ভাদুরিয়া ইউনিয়নের নয়ানী জামিরা, সাতআনী

জামিরা মৌজায় আবু তাহের, বড় মহেষপুর গ্রামের সাইদুল ইসলাম, তরিকুল

ইসলাম আরশ আলী, শাল্টিমুরাদপুর গ্রামের আব্দুল ক্বাফী, হাফিজুর রহমানের

ইরো-বোরো জমিতে সেচ কাজে নিয়োজিত ৮টি গভীর নলকূপের বৈদ্যুতিক

মিটার চোরেরা ওই রাতে চুরি করে নিয়ে যায়। এতে প্রায় দুই হাজার বিঘা

জমির সেচ কার্যক্রম নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন চাষীরা।

বড় মহেষপুর গ্রামের গভীর নলকূপ মালিক তরিকুল ইসলাম বলেন, গভীর

নলকূপের মিটার চুরি যাওয়ার পর চোরেরা একটি চিরকুটে ক্ষুদে বার্তার মাধ্যমে

চুরি যাওয়া মিটারগুলো ফেরত পেতে ১৫হাজার টাকা চাঁদা দাবি করেছে। একই

সাথে ০১৯৮০৮৭৬৬৩৩ নম্বরের মুঠোফোনে বিকাশের মাধ্যমে চাঁদার টাকা

দেওয়ার পাশাপাশি যোগাযোগ করার কথা ওই চিরকুটের ক্ষুদে বার্তায় উল্লেখ করা

হয়েছে। এ ব্যাপারে অপর গভীর নলকূপ মালিক শাল্টিমুরাদপুর গ্রামের শফি উদ্দিনের

ছেলে হাফিজুর রহমান বাদী হয়ে থানায় একটি অভিযোগ দিয়েছেন।

দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ (ফুলবাড়ি-বিরামপুর) এর রাণীগঞ্জ

আঞ্চলিক দপ্তরের উপ-মহাব্যবস্থাপক মিজানুর রহমান ৮টি গভীর নলকূপের মিটার

চুরির সত্যতা স্বীকার করে বলেন, গভীর নলকূপের মালিকদেরকে মিটার চুরির বিষয়ে

থানায় অভিযোগ দেয়ার জন্য পরামর্শ দেয়া হয়েছে। সমিতিরি নিয়মানুযায়ী

নতুন মিটার স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।

থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন বলেন, মিটার চুরির

বিষয়ে অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনী ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বজলুর রশীদ বলেন, মিটার চোর

সিন্ডিকেটের সদস্যরাই গভীর নলকূপগুলো মিটার চুরির সাথে জড়িত। তাদের

বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণসহ চুরি যাওয়া গভীর নলকূপগুলোতে দ্রুত মিটার

স্থাপনের মাধ্যমে সেচ কার্যক্রম নির্বিঘœ রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া

হবে।#


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451