বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

দিনাজপুরে প্রতিবন্ধীদের ফুল চাষ এবং ফুল বিক্রয় প্রশিক্ষণের উদ্বোধন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২০ মার্চ, ২০১৭
  • ২০২ বার পড়া হয়েছে

মোঃ আরিফ জাওয়াদ, দিনাজপুর:  কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দিনাজপুর এর আওতায় দিনাজপুর সদর উপজেলার হর্টিকালচার সেন্টারে বাংলাদেশ বেকারত্ব দূরীকরণ সমিতি (বিবিডিএস) সদর দিনাজপুর এর বাস্তবায়নে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) ঢাকার সহযোগিতায় প্রতিবন্ধী ব্যাক্তিদের নিয়ে দু’দিনব্যাপী ফুল চাষ এবং ফুল বিক্রয় প্রশিক্ষণে সোমবার (২০শে মার্চ) উদ্বোধন হয়েছে।

বিবিডিএস’র নির্বাহী পরিচালক মোঃ জিল্লুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দিনাজপুর কর্তৃক পরিচালিত সদর উপজেলা হর্টিকালচার সেন্টারের ডেপুটি ডিরেক্টর কৃষিবিদ প্রদীপ কুমার গুহ।

প্রধান অতিথি কৃষিবিদ প্রদীপ কুমার গুহ বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরা আমাদের সমাজের একজন। তাদের বাদ দিয়ে দেশের উন্নয়ন কখনও সম্ভব নয়। তাই প্রতিবন্ধীদের ফুল চাষ এবং ফুল বিক্রির প্রশিক্ষণের মাধ্যমে তাদের স্বনির্ভর করে গড়ে তোলাই বাংলাদেশ সরকারের মূল উদ্দেশ্য।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা প্রতিবন্ধী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও সিডিসির নির্বাহী পরিচালক যাদব চন্দ্র রায়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451