মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা দেশের মানুষের প্রত্যাশা সুশাসিত ও সুন্দর বাংলাদেশ  – -খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী                              আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলে ৪টি সংগঠনের সভাপতির অংশগ্রহণ চট্টগ্রামে জমে উঠেছে ঈদের কেনাকাটা, দেশীয় টুপি ও নতুন নোটে বাড়তি আগ্রহ চট্টগ্রাম থেকে অগ্রিম টিকেটে ট্রেনে যাত্রীদের ঈদযাত্রা শুরু সরকার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী  চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে আমাদের কাজ – তথ্য ও সম্প্রচার মন্ত্রী খাজা মঈনুদ্দিন চিশতি (র.)-এর আশুলিয়ায় নায়েবে আমির মিজানুর রহমান চিশতির দরবার শরীফে ইফতার ও দোয়া অনুষ্ঠিত 

আমতলি-কলাপাড়া সড়কে, সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২০ মার্চ, ২০১৭
  • ২৮৯ বার পড়া হয়েছে

আতিকুল ইসলাম দিপু,কলাপাড়া প্রতিনিধি :
আমতলী-কলাপাড়া সড়কের খুড়িয়া খেয়াঘাট পয়েন্টে বাস চাপায় আমতলী টিনের আড়ৎ মালিক এমরান(২৬) নিহত হয়েছে। সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটেছে বলে আমতলী থানা সূত্রে জানানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, সকাল সাড়ে ৯টার দিকে বরিশাল থেকে ভিডিপি সদস্যদের বহন করা একটি বাস কুয়াকাটার উদ্দেশ্য যাচ্ছিল। বাসটি খুড়িয়া খেয়াঘাট অতিক্রমের সময় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সেখানে নোমারহাট সড়কের সংযোগস্থলে এমরান মোটর সাইকেল নিয়ে প্রধান সড়কে ওঠার সময় ওই বাসের চাকায় পিষ্ট হয়ে দুর্ঘটনাস্থলেই নিহত হন।
আমতলী থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা জানান, বাসের চাকায় পিষ্ট হয়ে এমরানের মৃত্যু হয়েছে। লাশের ময়না তদন্তের জন্য লাশ বরগুনা মর্গে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, এমরানের আমতলী বাঁধঘাট চৌরাস্তায় টিনের আড়ৎ রয়েছে। এমরানের বাড়ী পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার নলুয়াবুনিয়া গ্রামে। তার পিতার নাম দুধা মিয়া।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451