রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৬ আহত ১৩

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২০ মার্চ, ২০১৭
  • ১৮০ বার পড়া হয়েছে

 

শেখ হুমায়ুন হক্কানী গাইবান্ধা থেকে ঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে সড়ক

দুর্ঘটনাস্থলে উদ্ধারকর্মীরা গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় শাকিল

পরিবহনের একটি নৈশকোচ খাদে পড়ে শিশুসহ ৬ জন নিহত ও ১৩ জন আহত

হয়েছে। শনিবার রাত সাড়ে ৩টায় রংপুর-ঢাকা মহাসড়কের গোবিন্দগঞ্জ

উপজেলার জুম্মারঘর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশ সুত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা

শাকিল পরিবহনের নৈশকোচ সৈয়দপুর যাচ্ছিল। কোচটি গোবিন্দগঞ্জ

উপজেলার জুম্মারঘর নামক এলাকায় পৌঁছলে একটি ট্রাকের সাথে ধাক্কা

লাগে। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে কোচটি উল্টে মহাসড়কের পাশে খাদে

পড়ে যায়। এতে ঘটনাস্থলে এক শিশু ৬ জন নিহত ও ১৩ জন আহত হয়। পুলিশ ও

ফায়ার সার্ভিসকর্মীরা আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য

কমপেক্স ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন

ক্লিনিকে ভর্তি করে। এদিকে নিহত ৬ জনের মধ্যে ৪ জনের পরিচয় পাওয়া

গেছে। তারা হচ্ছে নীলফামারীর জলঢাকার ধর্মপাল গ্রামের আব্দুল ওহাব মন্ডল

(২৬), দিনাজপুরের খানসামা উপজেলার আশরাফুল ইসলাম (২৬), গাইবান্ধা সদর

উপজেলার বলমঝাড় গ্রামের শাপলা বেগম (২৮) ও তার ৬ বছরের শিশু পুত্র আব্দুল

আলিম। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত ২ জন ও আহতদের নাম পাওয়া

যায়নি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451