শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার বিএনপি নেতা হেলাল উদ্দিন দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক শফিক সাগর: সংগ্রাম থেকে সাফল্যের গল্প পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ আশুলিয়ায় গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসায় ফুলেফেঁপে উঠছে কারবারিরা লাখ লাখ টাকার মালিক আশুলিয়ায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের কাছে জিম্মি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই ডাকাত ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ ৫জন গ্রেফতার ঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভ উদ্বোধন আশুলিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত! রাজবাড়ী থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় নিখোঁজ অর্ধশশতাধিক মানুষ! স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ: বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস

গরুর মাংসে অ্যালার্জি: জেনে নিন বিস্তারিত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০১৭
  • ৫১৩ বার পড়া হয়েছে

কোরবানির ঈদ এর ছাড়া রমজানের ঈদেও চারিদিকে  গরুর মাংসের ছড়াছড়ি। কিছু মানুষ আছেন যারা অ্যালার্জির জন্য খেতে পারেন না মজাদার এই খাবার। তারা কী করবেন? জেনে নিন আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার আয়েশা নূরের পরামর্শ।

গরুর মাংস খাওয়ার ফলে কী ধরণের অ্যালার্জি হতে পারে? ত্বকে মৃদু থেকে ভীষণ রকমের চুলকানি হতে পারে, র্যা শ হতে পারে, হাত-পা ফুলে যেতে পারে, শ্বাসকষ্টও হতে পারে। একেক জনের ক্ষেত্রে অ্যালার্জির প্রতিক্রিয়া একেক রকম হতে দেখা যায় বলে জানান তিনি।

তিনি আরো বলেন কারও যদি আগে থেকেই জানা থাকে যে তার গরুর মাংসে অ্যালার্জি আছে তবে তার গরুর মাংস না খাওয়াই সবচাইতে ভালো সিদ্ধান্ত। খাসি বা ছাগলের মাংসে সাধারণত অ্যালার্জি হতে দেখা যায় না। সুতরাং গরুর বদলে খাসি/ছাগল, ভেড়া, দুম্বা এসবের মাংস খেতে পারেন।
কেউ যদি মনে করেন তিনি গরুর মাংস খাবেনই, তা যতই অ্যালার্জি হোক না কেন, সেক্ষেত্রেও একটি উপায় বলে দেন ডাক্তার নূর। কেউ যদি ঠিক করে ফেলেন অ্যালার্জি থাকা সত্ত্বেও তিনি কোরবানির সময়ে গরুর মাংস খাবেন তবে এক সপ্তাহ বা ১৫ দিন আগে থেকেই তাকে প্রস্তুতি নিতে হবে। এই এক সপ্তাহ বা ১৫ দিন ধরে প্রতিদিন রাত্রে তাকে একটি করে অ্যান্টি-হিস্টামিন অসুধ খেতে হবে। ডাক্তার নূরের মতে, এই সাবধানতা অবলম্বন করলে যাদের অ্যালার্জি কম তাদের লাভ হতে পারে। কিন্তু যাদের অ্যালার্জির সমস্যাটা বেশি তাদের ক্ষেত্রে এটা খুব একটা কার্যকর হবে না। তাদের ক্ষেত্রে গরুর মাংস এড়িয়ে চলাটাই ভালো।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451