মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

এমপি লিটন হত্যায় সাবেক এমপি কাদের খাঁন ফের ৫ দিনের রিমান্ডে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০১৭
  • ৪২৩ বার পড়া হয়েছে

 

নুরুল আলম ডাকুয়া, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সরকার দলীয় এমপি মঞ্জুরুল ইসলাম লিটন হত্যায়

গ্রেফতারকৃত একই আসনের সাবেক মহাজোট সরকারের এমপি কর্ণেল (অবঃ) ডাক্তার

আব্দুল কাদের খাঁনের তৃতীয় দফায় ফের ৫ দিনের রিমা- মঞ্জুর করেছেন আদালত।

বিভিন্ন সূত্রে জানা যায়, বুধবার দুপুরে গাইবান্ধার অতিরিক্ত চিফ জুডিশিয়াল

ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মইনুল হাসান ইউসুব রিমা- মঞ্জুর করেন। এর আগে গত ২১

ফেব্রুয়ারী এমপি লিটন হত্যায় বগুড়ার রহমানগড় এলাকায় গরীবশাহ্ধসঢ়; ক্লিনিক সংযুক্ত

বাসভবন থেকে গ্রেফতারের পর সাবেক এমপি কর্ণেল (অবঃ) ডাক্তার আব্দুল কাদের খাঁনকে

ইতোপূর্বে ২ দফায় বিজ্ঞ আদালতের দেয়া রিমা-ের প্রেক্ষিতে জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর এ

হত্যাকা-ের মূল মোটীভ উদঘাটনসহ বেশকিছু আলামত উদ্ধার ও গ্রেফতার অব্যাহত

রয়েছে। এ পর্যন্ত এ ঘটনায় জড়িত ৩০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। অন্যান্যদের

গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে। এব্যাপারে সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ-

মুহাম্মদ আতিয়ার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, অস্ত্র মামলায় আরো

জিজ্ঞাসাবাদের জন্য তৃতীয় দফায় ৭ দিনের রিমা- চেয়ে আবেদন করা হলে আদালতের বিজ্ঞ

বিচারক ৫ দিনের রিমা- মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত বছরের শেষ দিন (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার সর্বানন্দ

ইউনিয়নের উত্তর সাহাবাজ মাষ্টার পাড়াস্থ নিজ বাসভবনে দুর্বৃত্তদের ছোঁড়া

গুলিতে গুলিবিদ্ধ হয়ে সন্ধ্যা সাড়ে ৭ টায় চিকিৎসাধীন অবস্থায় রংপুর

মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান সরকার দলীয় এমপি লিটন। এব্যাপারে

নিহতের বোন ফাহমিদা কাকলী বুলবুল অজ্ঞাতনামা ৪ থেকে ৫ জনকে আসামী

করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন বলে জানা গেছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451