মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

যোগ ব্যায়াম আপনাকে যেভাবে সুস্থ রাখবে জেনে রাখুন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ মার্চ, ২০১৭
  • ৫০৫ বার পড়া হয়েছে

মানসিক চাপ মুক্ত করেঃ

মানসিক চাপ আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি খারাপ। মানসিক চাপের কারণে আমরা অনেকেই অসুস্থ বোধ করি। এতে আমাদের মস্তিষ্কে অনেক চাপ পরে এবং মস্তিস্কের কার্যক্ষমতা কমে যায়। যোগ ব্যায়াম মানসিক চাপ মুক্ত করার সব চাইতে ভালো একটি উপায়। সকালের স্নিগ্ধ আলোয় ঠাণ্ডা কোনো স্থানে বসে অথবা সন্ধ্যায় বাসায় ফিরে মাত্র ১০ মিনিটের যোগ ব্যায়াম মানসিক চাপ মুক্ত করবে নিমেষেই।

ইমিউন সিস্টেম উন্নত করেঃ

মানসিক স্বস্তি আমাদের দেহের হরমোনের ভারসাম্য বজায় রাখে। এতে করে আমাদের দেহের রোগ প্রতিরধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং আমাদের দেহ যে কোন ধরণের রোগ প্রতিরোধ করতে পারে।

রক্ত সঞ্চালন বৃদ্ধি করেঃ

যোগ ব্যায়ামের ফলে আমাদের দেহের রক্ত সঞ্চালনের মাত্রা বৃদ্ধি পায় । এতে আমাদের দেহের প্রতিটি অঙ্গপ্রত্যঙ্গে রক্ত সঞ্চালন হয় ঠিক ভাবে। ফলে আমাদের দেহ সচল এবং মস্তিস্ক কর্মক্ষম থাকে।

দেহের বাড়তি মেদ দূর করেঃ

নিয়মিত যোগ ব্যায়ামের ফলে আমাদের দেহের বাড়তি মেদ দূর হয়। এতে করে আমরা ওজন সংক্রান্ত যে কোন ধরনের জটিলটা থেকে আমাদের দেহকে রাখতে পারি মুক্ত। যোগ ব্যায়াম আমাদের দেহকে ফিট রাখতে সহায়তা করে।

হৃদপিণ্ড রাখে সুরক্ষিতঃ

যোগ ব্যায়ামের বিভিন্ন আসনের ফলে আমাদের দেহের রক্ত সঞ্চালন বৃদ্ধি করে এবং শ্বাসপ্রশ্বাসের নালীর ভালো ব্যায়াম হয়। নিয়মিত যোগ ব্যায়ামের ফলে দেহের বিভিন্ন শিরা উপশিরায় সঠিক ভাবে রক্ত সঞ্চালনের ফলে হৃদপিণ্ডে কোন ধরণের ব্লক হওয়া থেকে মুক্ত থাকা যায়।

হাড়ের জয়েন্ট, পিঠ এবং মেরুদণ্ডের ব্যথা থেকে মুক্ত রাখেঃ

যোগ ব্যায়াম আমাদের দেহের বিভিন্ন হাড়ের জয়েন্টকে মজবুত করে তোলে। প্রতিদিন নিয়মিত যোগব্যায়াম করলে আমাদের হাড়ের নমনীয়তা ঠিক থাকে এবং আমাদের হাড়ের জয়েন্ট, পিঠ এবং মেরুদণ্ড ব্যথা জনিত সমস্যার সমাধান হয়।

 


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451