শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঈদে আসছে জি সিরিজের নাটক ‘সাত দিন’ ভালো রাজনৈতিক সংস্কৃতির চর্চা সংসদ থেকে শুরু করতে চাই- স্বরাষ্ট্রমন্ত্রী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের পরিকল্পনা সরকারের: পরিবেশ মন্ত্রী  গফরগাঁও উপজেলা প্রশাসনের উদ্যোগে  মোবাইল কোর্ট পরিচালনা  ইরান–ইসরায়েল উত্তেজনার মাঝেই ভারত থেকে পার্বতীপুরে আসছে ৫ হাজার টন ডিজেল ঈদ উপলক্ষে দৌলতদিয়া নৌ পথের শৃঙ্খলা ও নিরাপত্তায় মতবিনিময় সভা  বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার এখন আমাদের জাতীয় অঙ্গীকার, জাতীয় কর্মসূচিতে পরিণত হয়েছে।  প্রধানমন্ত্রীর নির্দেশে প্রবাসীদের সর্বাত্মক সহযোগিতা করছে সরকার – ইরান-ইসরাইল যুদ্ধে নিহত প্রবাসীর জানাযায় প্রবাসী কল্যাণমন্ত্রী ভূমিকম্প পরবর্তী উদ্ধার অভিযানে ঢাকা মহানগরে ১ লাখ স্বেচ্ছাসেবক তৈরি করা হচ্ছে-দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী ঠাকুরগাঁওয়ে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা, এসপি বরাবর অভিযোগ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভারী বৃষ্টির কারণে তরমুজ গাছের ব্যাপক ক্ষতি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১৩ মার্চ, ২০১৭
  • ৫১২ বার পড়া হয়েছে

 

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কোটালীপাড়া

উপজেলায় টানা তিন দিনের ভারী বৃষ্টির কারণে তরমুজ

গাছের ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকা

জুড়ে তরমুজের চাষ করা হয়েছে।

কয়েক দিনের ভারী বৃষ্টির কারণে কোটালীপাড়ার

হিজলবাড়ী, মাছপাড়া, বুরুয়া, তেঁতুল বাড়ী, কুমুরিয়া,

চকপুকুরিয়া, তিলবাড়ী, ডোমারাশুর, রুথিয়ারপাড়,

গোলাবাড়ী এলাকার কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছে। টানা

ভারী বৃষ্টির কারণে তরমুজ গাছে পানি জমাট বেধে

তরমুজ গাছ ঢলে যাচ্ছে। পানি নিস্কাসনের জন্য তরমুজের

ফসলী জমি থেকে সেচ পাম্প দিয়ে পানি দুরে সরিয়ে ফেলা

হচ্ছে।

কৃষকের এই ব্যপক ক্ষতি পরিদর্শনকালে গোপালগঞ্জ জেলার

জেলা প্রশিক্ষণ অফিসার হরলাল মধু বলেন, গোপালগঞ্জ জেলার

কোটালীপাড়া উপজেলায় প্রায় এক হাজার হেক্টর জমিতে

তরমুজের চাষ করা হয়েছে। কয়েক দিন যাবতএখানে প্রচুর

বৃষ্টিপাত হয়েছে। যার কারণে তরমুজ গাছের গোড়ায়

পানি দাড়িয়েছে এইটা দেখার জন্য এবং কৃষকের পরামর্শ

দেয়ার জন্য আমরা কৃষি বিভাগের লোকজন মাঠে নেমেছি।

চেষ্টা করবো কৃষকের ক্ষতিটা কম হওয়ার জন্য।

হিজলবাড়ী গ্রামের সফল তরমুজ চাষী শরৎ চন্দ্র বর্নিক

বলেন, আমাদের এখানে তরমুজ চাষের উপর নির্ভর করে চাষীদের

সব অর্থনৈতিক অবস্থা। টানা তিন দিনের বৃষ্টির কারণে

এলাকার সব তরমুজের গাছ পানিতে তলিয়ে গেছে। যদি

প্রতি বছর তরমুজ গাছে ফুলকুড়িঁ এবং ছোট আকারে

তরমুজ আসার পরে এভাবে বৃষ্টি হতে থাকে তাহলে চাষীদের

লাভ তো দুরের কথা আরো দেনা হতে হয়।

কলাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান মাইকেল ওঝা বলেন,

আমাদের কোটালীপাড়া উপজেলায় প্রায় এক হাজার একরের ও

বেশি জমিতে তরমুজের চাষ করা হয় তাই প্রতি বছর এই

সময়টায় বৃষ্টি হয়ে তরমুজ গাছের খুব ক্ষতি করে। তাই

সরকারের থেকে যদি পাইপ ড্রেনের ব্যবস্থা করে দেওয়া হয়

বৃষ্টির পানি নামাতে কৃষকের দারুন সুবিধা হবে।

কোটালীপাড়া উপজেলা কৃষি অফিসার রথীন্দ্র নাথ

বিশ্বাস বলেন, কোটালীপাড়ায় টানা তিন দিনের ভারি

বর্ষনের ফলে এখানকার কৃষকের দারুন ক্ষতি হয়েছে। বিশেষ

করে তরমুজ চাষীদের ক্ষতিটাই বেশি হয়েছে আমরা চেষ্টায়

আছি কৃষকের মাঝে বিভিন্ন পরামর্শ দিয়ে যেন

তরমুজের গাছ গুলোর ক্ষতিটা কম হয়।

এ সময় তরমুজ চাষীদের জমিগুলিতে পরিদর্শনে উপস্থিত

ছিলেন সহ-কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ব্রজেন্দ্র নাথ

সরকার উপকৃষি সহকারি অফিসার কোটালীপাড়া

রমেন্দ্রনাথ হালদার ও উপকৃষি সহকারি অফিসার পার্থ

প্রতিম বৈদ্য।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451