সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক আইনশৃঙ্খলার পাশাপাশি উন্নয়ন প্রতিবন্ধকতা দূর করতে উদ্যোগ নিতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশুলিয়ায় ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ সাংবাদিককে পিটিয়ে জখম,হত্যার হুমকিতে আতঙ্ক আশুলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শামীম মোল্লা গ্রেফতার ডেসকো বারিধারা বিভাগের বিশেষ অভিযান: অটোরিকশা চার্জিং গ্যারেজে মেলেনি অবৈধ বিদ্যুৎ ব্যবহারের প্রমাণ আশুলিয়ার জামগড়ায় ট্রিপল মার্ডারের রহস্য উন্মোচন, একজন গ্রেফতার সিএনজি চালক থেকে লাখপতি: কাইয়ূম, এ স্বামী-স্ত্রী মিলে চালায় অনলাইন জুয়ার ডার্ক নেটওয়ার্ক মানুষের কল্যাণে কুলঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন ফরহাদ আলম কিশোরগঞ্জে পাউবো কর্মকর্তার কাছে চাঁদা দাবি ও হামলার অভিযোগ ধউর-আশুলিয়ার দুই সার্ভিস সেতু চালু, গতি পাবে যোগাযোগ ও অর্থনীতি: শেখ রবিউল আলম

সাতক্ষীরার আশাশুনিতে সড়ক দুর্ঘটনায় দুই হজযাত্রী নিহত

অনলাইন ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০৮ বার পড়া হয়েছে
ছবি: সংগৃহীত

সাতক্ষীরার আশাশুনিতে সড়ক দুর্ঘটনায় দুই হজযাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও তিন জন।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে আশাশুনি উপজেলার নওয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পাইকগাছা থানার গজালিয়া গ্রামের আরশাদ আলীর স্ত্রী ফজিলা খাতুন (৫০)ও লক্ষিখোলা গ্রামের কাশেম গাজীর স্ত্রী আছিয়া বেগম (৫৫)।

আহতরা হলেন- গজালিয়া গ্রামের আসাদ গাজীর ছেলে মিজানুর রহমান (৪৮) ও তার স্ত্রী রেশমা খাতুন (৩৮) এবং আব্দুস সামাদ গাজীর ছেলে হুমায়ন কবির (৪৭)।

আশাশুনি থানার অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার বিষয়টি নিশ্চিত করে জানান, ভোরে পাইকগাছা থেকে ছেড়ে আসা হজ যাত্রীবাহী একটি মাহেন্দ্র আশাশুনির নওয়াপাড়া এলাকায় পৌঁছাতেই বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে দুজনের মৃত্যু হয় এবং আহত হয়ে তিনজন। এ ঘটনার পর আশাশুনি থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে নিহতদের উদ্ধার করে আশাশুনি থানায় নিয়ে যায়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451