শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শৈত্যপ্রবাহে কাঁপছে উত্তরের জেলা পাবনা-একই এলাকায় এক দিনে ৪ জনের মৃত্যু এক গোরস্তানে তিনজনের দাফন। সাভারে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি-ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা আশুলিয়ার জামগড়ায় মাদকবিরোধী অভিযানে ১৪ জন আটক, প্রত্যেকের ৬ মাসের কারাদণ্ড ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দখল করে রেখেছে মৎস্য আড়তের গাড়ি যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা আরিচা-কাজিরহাট নৌ-রুটে স্পিডবোটে অতিরিক্ত যাত্রী পারাপার বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ঢাকা জেলা ৮ বারের সেরা করদাতা রোমান ভুঁইয়ার পক্ষ থেকে সবাইকে নববর্ষের শুভেচ্ছা আশুলিয়ায় নারীদের ওপর নির্যাতন ভয়াবহ রূপ নিয়েছে, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তালায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত সাংবাদিকতা সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে করতে হবে, পার্বতীপুরে শহীদ বুদ্ধিজীবি দিবসে – বিএফইউজে সভাপতি পত্নীতলায় যথাযোগ্য মর্যাদায় বুদ্ধিজীবী দিবসে  মোমবাতি প্রজ্জলন

নাটোরে সাংসদ আব্দুল কুদ্দুসের বিরুদ্ধে সরকারী রাস্তা দখল করে বাস ভবন নির্মানের অভিযোগ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১১ মার্চ, ২০১৭
  • ৪০৯ বার পড়া হয়েছে

 

 

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:

নাটোরের (গুরুদাসপুর-বড়াইগ্রাম)-৪ আসনের সরকার দলীয় সাংসদ আব্দুল

কুদ্দুসের বিরুদ্ধে সরকারী রাস্তা দখল করে বাস ভবন নির্মানের অভিযোগ

উঠেছে। উপজেলার চাঁচকৈড় মৌজার কাচারীপাড়া কালিবাড়ি রোডের

সরকারী জায়গা জবর দখল করে নিজের বাসভবন অপেক্ষা নির্মানের অভিযোগে

শনিবার বেলা ১০ টার দিকে কাচারীপাড়া কালিবাড়ি রোড দখলমুক্ত করার

লক্ষ্যে গুরুদাসপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক পৌর মেয়র

শাহনেওয়াজ আলীর নেতৃত্বে এক জমি জরিপের মাধ্যমে ওই অভিযোগ পাওয়া

গেছে বলে জানিয়েছেন পৌর কতৃপক্ষ।

এ ব্যাপারে পৌর মেয়র শাহনেওয়াজ আলী জানান, সাংসদ আব্দুল কুদ্দুসের

বাস ভবনের সামনে দিয়ে যাওয়া কাচারীপাড়া কালিবাড়ি রোডের প্রায় দেড়

ফুট সরকারী রাস্তা দখল করে ৪৭ ফুট লম্বা সামনের প্রধান গেট ও প্রাচীর

তুলে জায়গা জবর দখল করা হয়েছে। তিনি আরো উল্লেখ করেন সাংসদ আব্দুল

কুদ্দুস তার পার্শ্ব প্রতিবেশি তপন শীলেরও পৌনে ১ শতাংশ জমি জবর দখল

করেছেন । যার প্রেক্ষিতে ভুক্তভোগি তপন শীল ক্ষোভে-দুঃখে তার বাসভবনের

জায়গা বিক্রি করে ফেলার ঘোষনা দিয়েছে।

ওই সরকারী রাস্তা জরিপের সময় গুরুদাসপুর পৌরসভার কাউন্সিলরবৃন্দ ছাড়াও পৌর

ইঞ্জিনিয়ার সেলিম, সার্ভেয়ার দেলবর হোসেন ও আক্কাস আলী, উপজেলা ভাইস

চেয়ারম্যান যুবলীগ নেতা আলাল শেখ, উপজেলা ছাত্রলীগ সভাপতি সরকার

মেহেদী হাসান এবং সরকার দলীয় সাংসদ আব্দুল কুদ্দুসের প্রতিনিধি

হিসাবে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বিপ্লব,

আওয়ামীলীগ নেতা আব্দুস সালাম ও শাহ্ধসঢ়; আলম সাবেক ছাত্রলীগ নেতা

রেজাউল করিম সবুজ, যুবলীগের আশরাফ, শেখ সুমন বিশ্বাসপ্রমুখ।

এছাড়াও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বি:দ্র: উল্লেখ্য গত ৯ই  মার্চ বনপাড়া হাটিকামরুল মহা সড়কের কাছিকাটা

পয়েন্টে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এক বিশাল

মানববন্ধনের মাধ্যমে সাংসদ আব্দুল কুদ্দুস ও তার মেয়ে কোহেলী কুদ্দুস

মুক্তি কে অবাঞ্চিত ঘোষনার পর তার বাস ভবন অপেক্ষার উপরে ওই জমির জরিপ

কর্মকান্ড চালানো হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451