বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পাঁচবিবিতে দুর্নীতি বিরোধী র‌্যালী ও মানবন্ধন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ১০ মার্চ, ২০১৭
  • ৪৪০ বার পড়া হয়েছে

 

 

মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি(জয়পুরহাট) প্রতিনিধিঃ

আজ শুক্রবার সকালে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় দুর্নীতি বিরোধী উপলক্ষে র‌্যালী ও

মানবন্ধন কর্মসুচি অনুষ্ঠিত হয়।

“রুখবো দুর্নীতি গড়বো দেশ- হবে সোনার বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে

রেখে উপজেলা প্রশাসনের আয়োজনে ও দুর্নীতি দমন কমিশনের সার্বিক তত্বাবধানে

উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এক বিশাল র‌্যালী পাঁচবিবি

স্টেডিয়াম থেকে বের হয়ে পাঁচবিবি-হিলি- জয়পুরহাট সড়কে সকাল ১০ টা থেকে ১১

টা পর্যন্ত ঘন্টাব্যাপী মানব বন্ধন কর্মসুচি পালন করে। এ মানব বন্ধনে অংশ নেন

জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ্যাড. সামছুল আলম দুদু, উপজেলা

চেয়ারম্যান প্রভাষক মোস্তাফিজুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার নূরউদ্দিন আল

ফারুক, পাঁচবিবি পৌর মেয়র হাবিবুর রহমান হাবিব, উপজেলা ভাইস চেয়ারম্যান

জিয়াউল ফেরদৌস রাইট ও দৌলতুন নাহার দোলন, পাঁচবিবি এনএম সরকারি উচ্চ

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মেহের নিগার শিউলী, বালিঘাটা আব্দুর রহমান আলিম

মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল গফুর, উপজেলা দুর্নীতি দমন কমিশনের সভাপতি

সাংবাদিক আব্দুল হাই ও সম্পাদক জাহেদুর রহমান রানা প্রমুখ। এর আগে উপস্থিত তিন

সহ¯্রাধিক শিক্ষার্থীকে দুর্নীতি বিরোধী শপথ বাক্য পাঠ করানো হয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451