মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা দেশের মানুষের প্রত্যাশা সুশাসিত ও সুন্দর বাংলাদেশ  – -খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী                              আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলে ৪টি সংগঠনের সভাপতির অংশগ্রহণ চট্টগ্রামে জমে উঠেছে ঈদের কেনাকাটা, দেশীয় টুপি ও নতুন নোটে বাড়তি আগ্রহ চট্টগ্রাম থেকে অগ্রিম টিকেটে ট্রেনে যাত্রীদের ঈদযাত্রা শুরু সরকার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী  চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে আমাদের কাজ – তথ্য ও সম্প্রচার মন্ত্রী খাজা মঈনুদ্দিন চিশতি (র.)-এর আশুলিয়ায় নায়েবে আমির মিজানুর রহমান চিশতির দরবার শরীফে ইফতার ও দোয়া অনুষ্ঠিত 

গাইবান্ধায় আন্তর্জাতিক নারী দিবসে বিভিন্ন কর্মসূচি পালিত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ৮ মার্চ, ২০১৭
  • ১৭৬ বার পড়া হয়েছে

 

শেখ হুমায়ুন হক্কানী গাইবান্ধা থেকে ঃ ‘নারী-পুরুষ সমতায় উন্নয়নের

যাত্রা বদলে যাবে বিশ্ব, কর্মে নতুন মাত্রা’ এই প্রতিপাদ্য নিয়ে

গাইবান্ধায় বুধবার আন্তর্জাতিক নারী দিবস বিভিন্ন কর্মসূচীর মধ্য

দিয়ে পালিত হয়। গাইবান্ধা জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের

উদ্যোগে এবং বেসরকারি সংস্থার সহযোগিতায় স্বাধীনতা প্রাঙ্গন থেকে

বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। জেলা প্রশাসক মো. আব্দুস

সামাদ র‌্যালির উদ্বোধন করেন। র‌্যালিতে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার

সহস্রাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করে। পরে জেলা শিল্পকলা একাডেমি

মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো.

আব্দুস সামাদ। অতিরিক্ত জেলা প্রশাসক রোখছানা বেগমের সভাপতিত্বে

আলোচনা সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ, সদর

উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রশিদা বেগম, গাইবান্ধা জেলা মহিলা

বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন, সদর উপজেলা নির্বাহী অফিসার

আলিয়া ফেরদৌস জাহান, মোদাচ্ছেরুজ্জামান মিলু, পোরশিয়া রহমান, জয়া

প্রসাদ, রিক্তু প্রসাদ, আফরোজা লুনা প্রমুখ।

বক্তারা বলেন, নারী ও পুরুষের সমতায় কাংখিত উন্নয়ন অর্জনে আমাদের আরও

সচেষ্ট হতে হবে। তদুপরি বাল্য বিবাহ প্রতিরোধে আরও তৎপরতা বৃদ্ধির উপর

গুরুত্বারোপ করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451