রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির নবগঠিত কমিটির শ্রদ্ধা নিবেদন মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে

ঢাকায় সরকারি চাকুরে বাবা-ছেলে গুলিবিদ্ধ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ৮ মার্চ, ২০১৭
  • ৩৬৮ বার পড়া হয়েছে

অনলাইন রিপোর্ট ঃ 

রাজধানীর মতিঝিলে রিকশায় করে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের গুলিতে সরকারি চাকরিরত বাবা-ছেলে আহত হয়েছেন।

আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে শাহজাহানপুর রোডে ইসলামী ব্যাংক হাসপাতালের কাছে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ দুজন হলেন মো. শামসুল হক (৫৬) ও তাঁর ছেলে আশরাফুল হক (২৮)। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গুলিবিদ্ধ শামসুল হক জানান, তিনি পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরীবিক্ষণ ও মূল্যায়ন বিভাগে (আইএমইডি) প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা হিসেবে কর্মরত। তাঁর ছেলে আশরাফুল ধর্ম মন্ত্রণালয়ের অধীনে হিসাবরক্ষণ শাখায় চাকরি করেন। দুজনই সেগুনবাগিচায় হিসাব মহানিয়ন্ত্রকের (সিজিএ) কার্যালয়ে নিযুক্ত। বিকেলে অফিস শেষে বাবা-ছেলে রিকশা করে বাসাবো পাটোয়ারী গলির এলাকায় তাঁদের বাসায় ফিরছিলেন। এর মধ্যে ফকিরাপুলে নেমে তাঁরা একটি কাজ করেন। শাহজাহানপুর রোডে ইসলামী ব্যাংক হাসপাতালের কাছে একটি মোটরবাইকে দুই যুবক এসে তাঁদের পথ আটকে দেয়। এ সময় তাঁদের কাছে থাকা ব্যাগ টানাহেঁচড়া করতে থাকে ওই দুজন। এরপর সেখানে আরো কয়েকটি মোটরবাইক এসে তাঁদের গুলি করে। এতে শামসুল হকের দুই পায়ে ও হাতে গুলি লাগে। আর ছেলের আশরাফুলের কোমরে গুলি লাগে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) আনোয়ার হোসেন সাংবাদিকদের জানান, দুর্বৃত্তরা শামসুল হকের কাছে থাকা ১০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেছে বলে তিনি জানিয়েছেন। তবে এটা ছিনতাই নাকি অন্য কিছু তা খতিয়ে দেখা হচ্ছে।

ঢাকা মেডিকেলের পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া চিকিৎসকদের বরাত দিয়ে জানান, গুলিবিদ্ধ বাবা-ছেলের এক্স-রে করা হয়েছে। তাঁদের শরীরে গুলি পাওয়া গেছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451