শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার বিএনপি নেতা হেলাল উদ্দিন দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক শফিক সাগর: সংগ্রাম থেকে সাফল্যের গল্প পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ আশুলিয়ায় গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসায় ফুলেফেঁপে উঠছে কারবারিরা লাখ লাখ টাকার মালিক আশুলিয়ায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের কাছে জিম্মি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই ডাকাত ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ ৫জন গ্রেফতার ঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভ উদ্বোধন আশুলিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত! রাজবাড়ী থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় নিখোঁজ অর্ধশশতাধিক মানুষ! স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ: বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস

পুরুষের সন্তান উৎপাদন ক্ষমতা বিনষ্ট করতে পারে টুথপেস্ট

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ৮ মার্চ, ২০১৭
  • ৫৩৪ বার পড়া হয়েছে

টুথপেস্ট, সাবান এমনকি প্লাস্টিকের খেলানার রাসায়নিক উপাদান পুরুষের সন্তান উৎপাদন ক্ষমতাকে ক্ষতিগ্রস্ত এমন কি বিনষ্ট করতে পারে। নতুন এক গবেষণার ভিত্তিতে এ হুশিয়ারি উচ্চারণ করা হয়েছে।

ডেনমার্কের হসপিটাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নেইলস শেকাকেবাক এ গবেষণা পরিচালনা করেছেন এবং এ গবেষণার ফলাফল ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্টে প্রকাশিত হয়েছে।

এ গবেষণায় দেখা গেছে, টুথপেস্ট,সাবান এমনকি প্লাস্টিকের খেলনার মত নির্দোষ এবং নিত্যপণ্যের কিছু রাসায়নিক উপাদান রয়েছে যা পুরুষ বীর্যের শুক্রাণুর শক্তি হ্রাস করে; বদলে দেয় সাঁতার কাটার আচরণ।

নারীর ডিম্ব কোষে ঢোকার জন্য এক জাতের এনজাইমের নি:সরণ ঘটায় পুরুষ শুক্রাণু। কিন্তু এ ভাবে আচরণ বদলে যাওয়ায় নির্ধারিত সময়ের আগেই এ এনজাইমেরে নি:সরণ ঘটায় এবং ডিম্বে ঢুকতে ব্যর্থ হয় এ সব শুক্রাণু।

 

এই প্রথম গবেষণার মাধ্যমে মানুষের তৈরি রাসায়নিকের সঙ্গে পুরুষের সন্তান উৎপাদন ক্ষমতার সম্পর্ক থাকার বিষয়টি উদ্ঘাটিত হলো। আর এ গবেষণার মধ্য দিয়ে আটপৌরে জীবনে যে সব পণ্য ব্যবহার করি তার গোপন বিষ ক্রিয়ার বিষয়টিও প্রকাশ পেলো।

অধ্যাপক নেইলস শেকাকেবাক বলেন, মানব সৃষ্ট রাসায়নিক উপাদানের সম্পর্কে এলে তা যে দেহের হরমোন ব্যবস্থাকে ঘায়েল করে দিতে পারে এই প্রথম এ গবেষণার মাধ্যমে সে বিষয়ে আলোকপাত করা হয়েছে ।

এতে দেখা গেছে, ডিটারজেন্ট, সাবান বা প্লাস্টিকে পাওয়া যায় এমন তিনটি অভিন্ন রাসায়নিক উপাদান শুক্রাণুর ওপর প্রভাব বিস্তার করতে পারে।এ পরীক্ষায় দেখা গেছে, এ সব রাসায়নিক যতোটা ক্ষতিকর বলে আগে মনে করা হতো, প্রকৃতপক্ষে ক্ষতির মাত্রা তার চেয়ে অনেক বেশি।

 

 

সূত্র, হেলথ বার্তা 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451