মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শৈত্যপ্রবাহে কাঁপছে উত্তরের জেলা পাবনা-একই এলাকায় এক দিনে ৪ জনের মৃত্যু এক গোরস্তানে তিনজনের দাফন। সাভারে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি-ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা আশুলিয়ার জামগড়ায় মাদকবিরোধী অভিযানে ১৪ জন আটক, প্রত্যেকের ৬ মাসের কারাদণ্ড ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দখল করে রেখেছে মৎস্য আড়তের গাড়ি যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা আরিচা-কাজিরহাট নৌ-রুটে স্পিডবোটে অতিরিক্ত যাত্রী পারাপার বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ঢাকা জেলা ৮ বারের সেরা করদাতা রোমান ভুঁইয়ার পক্ষ থেকে সবাইকে নববর্ষের শুভেচ্ছা আশুলিয়ায় নারীদের ওপর নির্যাতন ভয়াবহ রূপ নিয়েছে, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তালায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত সাংবাদিকতা সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে করতে হবে, পার্বতীপুরে শহীদ বুদ্ধিজীবি দিবসে – বিএফইউজে সভাপতি পত্নীতলায় যথাযোগ্য মর্যাদায় বুদ্ধিজীবী দিবসে  মোমবাতি প্রজ্জলন

সব চুলকানিতে কি অ্যান্টি হিস্টামিন জাতীয় ওষুধ কাজ করে?

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ৪ মার্চ, ২০১৭
  • ৩৪৮ বার পড়া হয়েছে

শরীর চুলকানো একটি প্রতিদিনের সমস্যা। শরীর একটু চুলকালেই বেশির ভাগ লোক অ্যান্টি হিস্টামিন জাতীয় ওষুধ, যেমন- হিস্টাসিন, অ্যান্টি হিস্টা, হিস্টাল, এভিল, অ্যালাট্রল, লোরাটিন ইত্যাদি খেয়ে থাকে। এসব অ্যান্টিহিস্টাসিন জাতীয় ওষুধ সব ধরনের চুলকানিতে কার্যকর নয়। কিন্তু অনেকেই যেকোনো চুলকানিতে অ্যান্টি হিস্টামিন জাতীয় ওষুধ খেয়ে ফেলে। এটি মোটেও ঠিক কাজ নয়। চুলকানোর কারণ না জেনে অযথা অ্যান্টি হিস্টামিন জাতীয় ওষুধ খাওয়া মোটেও ঠিক কাজ নয়। চুলকানোর কারণ না জেনে অযথা অ্যান্টি হিস্টামিন জাতীয় ওষুধ খেয়ে কোনো লাভ নেই। এতে ওষুধগুলো অপচয় হচ্ছে।

শরীর চুলকানোর অনেক কারণ রয়েছে। আবার অন্যদিকে অ্যান্টি হিস্টামিন জাতীয় ওষুধ হিস্টামিনের বিপরীতে কাজ করে। শরীর বিশেষ কিছু বিরূপ পরিবেশের মুখোমুখি হলে রক্তে হিস্টামিন নামক এক ধরনের পদার্থ বেরিয়ে আসে। হিস্টামিন নামক এই পদার্থটি চুলকানির উদ্রেগ করে থাকে। সাধারণত অ্যালার্জি জনিত চুলকানি হিস্টামিনের কারণে হয়। শুধু সেসব ক্ষেত্রে অ্যান্টি হিস্টামিন জাতীয় ওষুধ কার্যকর হবে। অন্য কারণে শরীর চুলকালে অ্যান্টি হিস্টামিন জাতীয় ওষুধ বিশেষ কোনো কাজে আসবে না। শরীর চুলকায় অথচ অ্যান্টি হিস্টামিনের কোনো ভূমিকা নেই যেসব ক্ষেত্রে :

  • ডায়াবেটিসের কারণে ত্বক শুষ্ক হয়ে গেলে।
  • মানসিক কারণে কিংবা চকলেট খেলে এড্রেনার্জিক আর্টিকেরিয়া দেখা দেয়।
  • অতিরিক্ত পরিশ্রম ও অতিরিক্ত তাপমাত্রায়।
  • রৌদ্রের প্রভাবে চুলকালে বা সোলার আর্টিকেরিয়া হলে।
  • রক্তশূন্যতা
  • অবস্ট্রাকটিভ জন্ডিস
  • কিডনির দুর্বল কার্যকারিতার কারণে রক্তে ইউরিয়ার পরিমাণ বেড়ে গেলে।
  • কিছু কিছু চর্মরোগ প্যারক্সিসমাল প্রুরাইটিস বা হঠাৎ চুলকানি হলে।
  • গর্ভাবস্থায়
  • শীতকালে অতিরিক্ত সাবান ব্যবহার
  • মাথা চুলকালে

কৃমি, ফাঙ্গাস ও ব্যাকটেরিয়ার জন্য পায়ুপথ এবং প্রসবপথের আশপাশে চুলকালে। উল্লিখিত চুলকানিতে অ্যান্টি হিস্টামিন জাতীয় ওষুধ খেলে কোনো লাভ হয় না। কাজেই চুলকালে অ্যান্টি হিস্টামিন জাতীয় ওষুধ খেতে হবে এ ধারণা মোটেও ঠিক নয়। অ্যান্টি হিস্টামিন সব চুলকানির বিরুদ্ধেই কার্যকর নয়।

লেখক : সহযোগী অধ্যাপক, হলিফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ।

 

সুত্র, ntv

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451