শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সুন্দরগঞ্জে একুশে স্মৃতি পদক পেলেন ২ সাংবাদিক

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৭
  • ২০২ বার পড়া হয়েছে

 

নুরুল আলম ডাকুয়া, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি::

সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য একুশে স্মৃতি পদক পেলেন গাইবান্ধা

জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আফতাব হোসেন সরকার ও

সুন্দরগঞ্জ রিপোর্টার্স্ধসঢ়; ক্লাবের সভাপতি ও প্রতিষ্ঠাতা আবু বক্কর সিদ্দিক।

বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটির উদ্যোগে গত রবিবার বিকালে

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শোভাগঞ্জ মহিলা মডেল কলেজ মাঠে আন্তর্জাতিক

মাতৃভাষা উৎসব/২০১৭ উপলক্ষ্যে ‘একুশ মানে মায়ের ভাষার স্বাধীনতা’- শীর্ষক

আলোচনা সভা, মেধাবী শিক্ষার্থী ও গুণীজনদের একুশের স্মৃতি পদক প্রদান

অনুষ্ঠিত হয়। বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটির চেয়ারম্যান- শরিফুল

ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন- বেগম রোকেয়া

বিশ্ব বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এ কে এম নুর-উন- নবী। বিশেষ অতিথি

ছিলেন গাইবান্ধা জেলা শিক্ষা অফিসার এনায়েত হোসেন, বিশিষ্ট সমাজ সেবক-

জিল্লুর রহমান, ইঞ্জিনিয়ার মোস্তফা মহসিন সরদার, গোলাম মোস্তফা আহমেদ,

এ্যাডভোকেট মোহাম্মদ আলী প্রামাণিক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- বাংলাদেশ

শিক্ষা পর্যবেক্ষক সোসাইটির গাইবান্ধা জেলা শাখার সভাপতি- এস এম

আব্রাহাম লিংকন রনি, অনুুষ্ঠানটি উদযাপন কমিটির কো-অর্ডিনেটর শ্যামল

কুমার দাস, সদস্য সচিব- বিপুল চন্দ্র রায় প্রমুখ। আলোচনা শেষে অনুষ্ঠানের

প্রধান অতিথি মেধাবী শিক্ষার্থী, সাংবাদিকদ্বয়সহ গুনীজনদের হাতে একুশে

স্মৃতি পদক তুলে দেন। এরপর আসন্ন গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের উপ-

নির্বাচনে সংসদ সদস্য পদ প্রার্থীদের নিয়ে জনগণের সাথে মুখোমুখী

অনুুষ্ঠান পরিচালিত হয়।

উল্লেখ্য, সাংবাদিক আবু বক্কর সিদ্দিক ইতোপূর্বে সংক্ষিপ্তাকারে সংবাদ

লেখায় দূরদর্শীতা, বস্তুনিষ্ঠ ও নির্ভিক সাংবিদিকতায় বিশেষ অবদানের জন্য এবং

উপজেলা পর্যায়ে এবাএখা প্রকল্পাধীন শ্রেষ্ট সংগঠক হিসেবে সম্মাননা ক্রেস্ট

পেয়েছেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451