কলাপাড়া উপজেলার মহিপুর থানা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য কিরণ দাসের বিচার দাবিতে শতশত ব্যবসায়ীসহ সাধারণ মানুষ বিক্ষোভ মিছিল করেছে।
মহিপুর থানা পুলিশ জানায়, বন্দরের নাইটগার্ড বয়োবৃদ্ধ ওয়ারেছ আকন্দ ও নুর হোসেনকে বৃহস্পতিবার দিবাগত মধ্য রাতে লাঞ্ছিত করার প্রতিবাদে ব্যবসায়ীসহ সাধারণ মানুষ এ বিক্ষোভ মিছিলটি করে।মিছিলকারীদের অভিযোগ, কিরন মদ্যপ অবস্থায় দুই বয়োবৃদ্ধকে চরমভাবে লাঞ্ছিত করেছে।স্থানীয়দের অভিযোগ, কিরন চিহ্নিত মদ্যপায়ী ও সন্ত্রাসী।
কিরণ দাস জাতীয়তাবাদী শ্রমিকদলের মহিপুর থানা শাখার সাধারণ সম্পাদক ছিলেন।
মহিপুরকে থানায় উন্নীতের পরে যুবলীগের আহ্বায়ক কমিটিতে ঢুকে এসব অপকর্ম করে যাচ্ছেন বলেও সেখান মানুষের অভিযোগ।
পুলিশের তাৎক্ষণিক পদক্ষেপে এবং যথাযথ সমাধানের আশ্বাসে মানুষ আপাতত বিক্ষোভ মিছিল বন্ধ করে শান্ত রয়েছেন বলে মহিপুরের অনেক এমটি জানিয়েছেন।
মহিপুর ব্যবসায়ী সমিতির সদস্য আলতাফ গাজী এ ঘটনার প্রকাশ্য বিচার দাবি করে আল্টিমেটাম দিয়েছেন।
আগামী একদিনের মধ্যে তারা এর বিচার দাবি করেছেন।
বর্তমানে এ ঘটনায় উত্তেজনা বিরাজ করছে।
মহিপুর থানার ওসি মো. মিজানুর রহমান জানান, থানায় কেউ অভিযোগ দেয়া হয়নি।
পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে, শান্ত রয়েছে।মহিপুর ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন
আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম আকন জানান, এঘটনার সামাজিক বিচার করার জন্য সবাই তার কাছে দাবি করেছেন।
রবিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে মসজিদের সামনে প্রকাশ্যে এর বিচার
করা হবে বলেও জানান তিনি।
আতিকুল ইসলাম দিপু, কলাপাড়া প্রতিনিধি: