বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

হাড়ের জয়েন্ট সুস্থ রাখতে চান?

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৩৫২ বার পড়া হয়েছে

আপনি কি প্রায়ই জয়েন্টের ব্যথায় ভোগেন? নিয়মিত জয়েন্টে ব্যথা দৈনন্দিন কাজকর্মের ব্যাঘাত ঘটায়। জয়েন্টের ব্যথা এড়াতে চাইলে অবশ্যই হাড়ের স্বাস্থ্যের যত্ন নিতে হবে। হাড়ের জয়েন্ট ভালো রাখার জন্য কিছু পরামর্শ দিয়েছে জীবনধারাবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাই।

১. সুস্থ হাড়ের জন্য প্রথম কাজ হলো ওজন ঠিকঠাক রাখা। ওজন বেশি হলে হাড়ের জয়েন্টের ওপর চাপ পড়ে। এতে জয়েন্ট ক্ষতিগ্রস্ত হয়।

২. জয়েন্ট ভালো রাখতে প্রদাহরোধী খাবার আপনার খাদ্যতালিকায় রাখুন, যেমন : জলপাইয়ের তেল, ভূষি বা ভূষিসমেত খাবার ইত্যাদি।

৩. কোনো ভিটামিন বা মিনারেল সাপ্লিমেন্ট গ্রহণ করতে হবে কি না, এ বিষয়ে চিকিৎসকের পরামর্শ নিন।

৪. প্রতিদিন অন্তত এক গ্লাস দুধ পান করুন। দুধ ক্যালসিয়ামের চমৎকার উৎস। এটি হাড়ের স্বাস্থ্যকে ভালো রাখে।

৫. প্রচুর পরিমাণ পানি পান এবং তরলজাতীয় খাবার খেয়ে শরীরকে আর্দ্র রাখুন। শরীরে পানির অভাব হলে জয়েন্টে প্রদাহ হয়।

৬. হাড়ের জয়েন্টকে ভালো রাখতে অবশ্যই ব্যায়াম করতে হবে। খুব ভারী কোনো ব্যায়াম না করতে চাইলে অন্তত সাইকেল চালাতে পারেন বা সাঁতার কাটতে পারেন।

৭. এ ছাড়া জিমে গিয়ে ফিটনেস ট্রেইনারের পরামর্শ নিয়ে ব্যায়াম করতে পারেন। তবে আগে যদি জয়েন্টে কোনো আঘাত পান, তাহলে পুরোপুরি ভালো না হলে ব্যায়াম শুরু করবেন না। এতে অবস্থা আরো খারাপ হতে পারে।

 

সূত্র, ntv


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451