বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শৈত্যপ্রবাহে কাঁপছে উত্তরের জেলা পাবনা-একই এলাকায় এক দিনে ৪ জনের মৃত্যু এক গোরস্তানে তিনজনের দাফন। সাভারে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি-ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা আশুলিয়ার জামগড়ায় মাদকবিরোধী অভিযানে ১৪ জন আটক, প্রত্যেকের ৬ মাসের কারাদণ্ড ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দখল করে রেখেছে মৎস্য আড়তের গাড়ি যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা আরিচা-কাজিরহাট নৌ-রুটে স্পিডবোটে অতিরিক্ত যাত্রী পারাপার বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ঢাকা জেলা ৮ বারের সেরা করদাতা রোমান ভুঁইয়ার পক্ষ থেকে সবাইকে নববর্ষের শুভেচ্ছা আশুলিয়ায় নারীদের ওপর নির্যাতন ভয়াবহ রূপ নিয়েছে, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তালায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত সাংবাদিকতা সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে করতে হবে, পার্বতীপুরে শহীদ বুদ্ধিজীবি দিবসে – বিএফইউজে সভাপতি পত্নীতলায় যথাযোগ্য মর্যাদায় বুদ্ধিজীবী দিবসে  মোমবাতি প্রজ্জলন

গুরুদাসপুরে ইউপি সদস্যকে কুপিয়ে জখম

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৭
  • ১৬১ বার পড়া হয়েছে

 

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.

নাটোরের গুরুদাসপুরে পূর্ব বিরোধের জের ধরে শফিকুল ইসলাম(৪২) নামে

এক ইউপি সদস্যকে কুপিয়ে জখম করা হয়েছে। তিনি উপজেলার ধারাবরিষা

ইউনিয়ন পরিষদের ৮নম্বর ওয়ার্ডের সদস্য। বর্তমানে তিনি উপজেলা

স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

এঘটনায় প্রতিপক্ষ তারিকুল ইসলাম, সোহেল রানা, সাইদুল ইসলাম ও

হাসানসহ পাঁচ জনকে আসামী করে ইউপি সদস্য শফিকুল ইসলাম বাদী

একটি মামলা দায়ের করেন।

গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক রবিউল করিম

জানান, দেশিয় অস্ত্র দিয়ে কুপানোর কারনে ইউপি সদস্যর মাথায় পাঁচটি

সেলাই দেওয়া হয়েছে। তাছাড়া শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে।

ইউপি সদস্য শফিকুল ইসলাম বলেন, তিনি মঙ্গলবার বিকালে ধারাবারিষা

বাজারে অবস্থান করছিলেন। এসময় কিছু বুজে ওঠার আগেই প্রতিপক্ষরা

দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর এলাপেতরী হামলা চালায়। একপর্যায়ে তিনি

মাটিতে লুটিয়ে পড়েন। পতিপক্ষরা এলাকার দাপটশালী হওয়ায় তাকে উদ্ধারে

কেউ এগিয়ে আসেনি । তারা ঘটনাস্থল ত্যাগ করার পর স্থানীয়রা তাকে উদ্ধার

করে হাসপাতালে পাঠায়। এঘটনায় চেষ্টা করেও অভিযুক্তদের বক্তব্য নেওয়া সম্ভব

হয়নি।

ধারাবারিষা ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন সত্যতা নিশ্চিত করে বলেন,

অভিযুক্তরা এলাকায় ঘুরে বেড়াচ্ছে। কিন্তু পুলিশ তাদের ধরছেনা। থানার

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস সত্যতা নিশ্চিত করে বলেন,

অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451