শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শৈত্যপ্রবাহে কাঁপছে উত্তরের জেলা পাবনা-একই এলাকায় এক দিনে ৪ জনের মৃত্যু এক গোরস্তানে তিনজনের দাফন। সাভারে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি-ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা আশুলিয়ার জামগড়ায় মাদকবিরোধী অভিযানে ১৪ জন আটক, প্রত্যেকের ৬ মাসের কারাদণ্ড ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দখল করে রেখেছে মৎস্য আড়তের গাড়ি যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা আরিচা-কাজিরহাট নৌ-রুটে স্পিডবোটে অতিরিক্ত যাত্রী পারাপার বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ঢাকা জেলা ৮ বারের সেরা করদাতা রোমান ভুঁইয়ার পক্ষ থেকে সবাইকে নববর্ষের শুভেচ্ছা আশুলিয়ায় নারীদের ওপর নির্যাতন ভয়াবহ রূপ নিয়েছে, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তালায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত সাংবাদিকতা সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে করতে হবে, পার্বতীপুরে শহীদ বুদ্ধিজীবি দিবসে – বিএফইউজে সভাপতি পত্নীতলায় যথাযোগ্য মর্যাদায় বুদ্ধিজীবী দিবসে  মোমবাতি প্রজ্জলন

দিনাজপুরে এইচআইভি-এইডস বিষয়ক সংবেদনশীলতা সভা অনুষ্ঠিত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৭
  • ১৯১ বার পড়া হয়েছে

মোঃ আরিফ জাওয়াদ, দিনাজপুর:

দিনাজপুর সদর হাসপাতালের সম্মেলন কক্ষে লাইট হাউস কনসোর্টিয়াম এর আয়োজনে ও দি গ্লোবাল ফান্ডের অর্থায়নে কনটিনিউয়েশন অফ দি প্রায়োরাটাইজড এইচআইভি প্রিভেনশন সার্ভিসেস এ্যামং কি পপুলেশন ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় বৃহস্পতিবার (১৬ই ফেব্রুয়ারী) সংবেদনশীতা সভা অনুষ্ঠিত হয়েছে।

দিনাজপুর জেলা পরিষদের সংরক্ষিত আসনের সদস্য মীরা মাহমুদার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম রাব্বী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিভিল সার্জন দিনাজপুর ডাঃ মোঃ সাদেক মিয়া। স্বাগত বক্তব্য রাখেন, লাইট হাউজের প্যারামেডিক কাম কাউন্সিলর মোঃ রাসেল সরদার। ভিডিও কন্সফারেন্সের মাধ্যমে তথ্যভিত্তিক প্রবন্ধ উপস্থাপনা করেন লাইট হাউস ডিআইসি ম্যানেজার জাহাঙ্গীর আলম।

প্রবন্ধের উপর মুক্ত আলোচনা করেন, ডাঃ সঞ্চিতা রানী দাস, সমাজসেবা অফিসার রাজীব কুমার বাগচী, এ্যাড. ছন্দা রাণী দাস, ইমাম গোলাম রসুল, যুব উন্নয়ন কর্মকর্তা মাহফুজা রহমান, এ্যাড. এম এ রহমান, সনাকের আব্দুল হান্নান আজাদ ও রীমা নন্দী।

সভায় আয়োজনরা জানান, বাংলাদেশে ২০১৬ সাল পর্যন্ত এইচআইভি ভাইরাস এ আক্রান্ত হয়েছেন ৪৭২১ জন, শুধুমাত্র ২০১৬ সালে এইচআইভি ভাইরাসে আক্রান্ত হয়েছেন মোট ৫৭৮ জন। ২০১৬ সাল পর্যন্ত দেশে এইডস-এ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৭৯৯ জন, শুধুমাত্র ২০১৬ সালে এইডস-এ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ১৪১ জন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451