বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

যে খাবারগুলো চুল পড়া কমায়

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৩৪৩ বার পড়া হয়েছে

নারী পুরুষ নির্বিশেষে সাড়া পৃথিবী জুড়ে অসংখ্য মানুষকে একটি সাধারণ সমস্যার সম্মুখীন হতে হয়, তা হল চুল ঝরে পরার সমস্যা। এই সমস্যা থেকে মুক্তি পেতে খেতে হবে কিছু পুষ্টিকর খাবার। এতে করে চুলের নানা সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় এবং চুল পড়া একেবারেই কমিয়ে দেয়। জেনে নিন-

বাদাম: কাঠবাদাম ও আখরোটে রয়েছে আয়রন, জিংক, ভিটামিন এবং প্রোটিন। এইসব উপাদান চুলের জন্য বেশ স্বাস্থ্যকর। নিয়মিত এই বাদাম খেলে মাথার ত্বক মসৃণ হয় এবং সূর্যের আলোর ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা পাওয়া যায়।

ওটস: ওটামিলে আছে জিঙ্ক, ভিটামিন এবং প্রোটিন। তাই দিনের শুরুতেই এক বাটি ওটামিল খান। এমনকি এটি চুলে ময়েশ্চারাইজার হিসেবেও ব্যবহার করা যায় যা চুলকানি ও রুক্ষতার সমস্যার সমাধানে সাহায্য করে।

ভিটামিন সি সমৃদ্ধ ফল: ভিটামিন সি’র অভাবে চুলের গোঁড়া দুর্বল হয়ে যায়। ফলে চুল ভঙ্গুর, দুর্বল ও চিকন হয়ে যায়। ভিটামিন সি’র অ্যান্টি-অক্সিডেন্ট উপাদান এই সমস্যা সমাধানে সাহায্য করে চুলকে স্বাস্থ্যজ্জ্বল করে তোলে। তাই ভিটামিন সি’র চাহিদা পূরণের জন্য দিনের মধ্যভাগের খাবার তালিকায় টকজাতীয় ফল যেমন- স্ট্রবেরি, কমলা লেবু বা পেঁপে এবং পেয়ারা রাখতে পারেন।

ডিম: প্রোটিন ক্ষতিগ্রস্ত চুল সুস্থ করে। ডিম প্রোটিনের ভালো উৎস তাই প্রতিদিনের খাবার তালিকায় ডিম রাখুন। চুল আরও শক্তিশালী করতে সপ্তাহে কমপক্ষে দুইদিন কন্ডিশনার হিসেবে ডিম ব্যবহার করুন।

 

সূত্র, অনলাইন 


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451