রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শামীম মোল্লা গ্রেফতার ডেসকো বারিধারা বিভাগের বিশেষ অভিযান: অটোরিকশা চার্জিং গ্যারেজে মেলেনি অবৈধ বিদ্যুৎ ব্যবহারের প্রমাণ আশুলিয়ার জামগড়ায় ট্রিপল মার্ডারের রহস্য উন্মোচন, একজন গ্রেফতার সিএনজি চালক থেকে লাখপতি: কাইয়ূম, এ স্বামী-স্ত্রী মিলে চালায় অনলাইন জুয়ার ডার্ক নেটওয়ার্ক মানুষের কল্যাণে কুলঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন ফরহাদ আলম কিশোরগঞ্জে পাউবো কর্মকর্তার কাছে চাঁদা দাবি ও হামলার অভিযোগ ধউর-আশুলিয়ার দুই সার্ভিস সেতু চালু, গতি পাবে যোগাযোগ ও অর্থনীতি: শেখ রবিউল আলম আশুলিয়ায় একটি ভবনের ৬ তলায় পোশাক শ্রমিকের রহস্যজনক মৃত্যু, ঝুলন্ত লাশ উদ্ধার বাংলার প্রতিদিনের স্টাফ রিপোর্টার মোঃফরহাদ হোসেনের উপর হামলা স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ: বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও জোরদারের আশাবাদ

খুলনায় ৩ দিন ধরে ‘নিখোঁজ’ ৪ চিকিৎসকের সন্ধান চাই

অনলাইন ডেক্স
  • আপডেট সময় সোমবার, ২১ আগস্ট, ২০২৩
  • ১৭১ বার পড়া হয়েছে
খুলনায় তিন দিন ধরে নিখোঁজ রয়েছেন চার চিকিৎসক। পরিবারের দাবি, সিআইডি পরিচয়ে তাদের তুলে নেওয়া হয়েছে। তারা বলেছেন, শুক্রবার (১৮ আগস্ট) ভোরে সুনিদিষ্ট কারণ না দেখিয়ে সাদা পোশাকে তুলে নেওয়া হয়েছে। চিকিৎসকরা কোথায় আছেন, কেমন আছেন- তা জানতে পারছেন না পরিবারের সদস্যরা।

নিখোঁজ চিকিৎসকরা হলেন ডা. লুইস সৌরভ সরকার, ডা. নাদিয়া মেহজাবিন তৃষা, ডা. মুত্তাহিন হাসান লামিয়া ও ডা. শর্মিষ্ঠা সাহা। এই চার চিকিৎসকের সন্ধান চেয়েছেন পরিবারের সদস্যরা।

সোমবার (২১ আগস্ট) দুপুরে খুলনা বিএমএ মিলনায়তনে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে তৃষার মা নিলুফার ইয়াসমিন, সৌরভের মা ম্যাকুয়েল সরকার, লামিয়ার মা ফেরদৌসী আক্তার ও শর্মিষ্ঠার বাবা ডা.দীনবন্ধু মন্ডল তাঁদের বক্তব্য তুলে ধরেন।

তারা অভিযোগ করে বলেন, সাদা পোশাকধারী ব্যক্তিরা তাদের কোনো কথা বলার সুযোগ দেননি। তারা বাসায় তল্লাশির নামে ব্যক্তিগত কাগজপত্র ও ব্যবহার্য ইলেকনট্রিক ডিভাইস তছনছ করে। কোন গ্রেপ্তারি পরোয়ানা দেখাতে পারেননি। এক কাপড়ে পৃথকভাবে নিয়ে গেছেন।

একটি যোগাযোগের মোবাইল নম্বর দিলেও সেটি কেউ ধরছেন না।চিকিৎসক অভিভাবকরা বলেন, সন্তানরা অপরাধী হলেও কী অপরাধ করছে, কোথায় নিয়ে যাওয়া হয়েছে- আইন অনুযায়ী তা আমাদের জানার অধিকার রয়েছে। আমরা সন্তানদের সন্ধান চাই।

ডা. লামিয়ার মা ফেরদৌসী আক্তার বলেন, ‘লামিয়ার আড়াই বছরের একটি শিশুসহ দুটি সন্তান রয়েছে। শিশুরা তাদের মাকে খুঁজছে, একটি শিশু বুকের দুধ পান করে।

আমরা কোনভাবেই তাদের বোঝাতে পারছি না।’এক প্রশ্নের জবাবে অভিভাবকরা জানান, তাদের সন্তানরা এক সময়ে খুলনার আলোচিত ডা. তারিমের থ্রি ডক্টর কোচিংয়ে পড়াশোনা করেছে। কোচিংয়ের নিয়ম অনুযায়ী ফি পরিশোধ করেছে। নিজ নিজ মেধা ও যোগ্যতায় তারা চিকিৎসক হয়েছেন। তাই মেডিক্যাল প্রশ্ন ফাঁস নিয়ে যা বলা হচ্ছে- তা সঠিক নয়।

শুক্রবার খুলনার তিন নারী চিকিৎসকসহ পাঁচ চিকিৎসকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) তুলে নিয়ে যান। গেল ৭২ ঘণ্টায়ও তাদের সন্ধান মেলেনি। এর মধ্যে মেডিক্যাল প্রশ্নপত্র ফাঁস অভিযোগে কলেজে ভর্তি কোচিং থ্রি ডক্টরসের উপদেষ্টা ও মালিক ডা. ইউনুস উজ্জামান খান তারিমকে আটক করে সিআইডি। খুলনা সদর থানা পুলিশের ওসি হাসান আল মামুন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

অপরদিকে নিখোঁজ চার চিকিৎসকের সন্ধান চেয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনারকে চিঠি দিয়েছে চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) খুলনা জেলা শাখা। রবিবার রাতে পুলিশ কমিশনারকে দেওয়া চিঠিতে দ্রুত সময়ের মধ্যে চিকিৎসকদের খুঁজে বের করার দাবি জানানো হয়।

বিএমএ খুলনা জেলা সভাপতি ডা. শেখ বাহারুল আলম বলেন, ‘তিন দিন ধরে নিখোঁজ চার চিকিৎসকের সন্ধান চেয়েছি। তারা কোনো অপরাধে অভিযুক্ত সেটি আইন অনুযায়ী বিচার হবে। কিন্তু কোনভাবেই আইনের ব্যত্যয় ঘটিয়ে তিন দিন ধরে নিখোঁজ বা কাউকে আটকে রাখা যায় না। আটকের ২৪ ঘণ্টার মধ্যে আদালতে উপস্থাপন করতে হবে। কিন্তু এখানে কী হচ্ছে আমরা কিছুই বুঝতে পারছি না।’


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451