বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

দিনাজপুরের বোচাগঞ্জে অজ্ঞাত নারী ও শিশুর লাশ উদ্ধার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০১৭
  • ১৭৮ বার পড়া হয়েছে

মোঃ আরিফ জাওয়াদ, দিনাজপুর:- দিনাজপুরের বোচাগঞ্জে আজ বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) অজ্ঞাত আনুমানিক ২৬ বছর বয়সী এক নারী এবং প্রায় পাঁচ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়রা ধারণা করছেন, উদ্ধার নারী এবং শিশুটির মা-মেয়ের সম্পর্ক।

স্থানীয়রা জানায়, ওই দিন সকাল ৮ টার দিকে জেলার বোচাগঞ্জ উপজেলার ৬নং রনগাঁও ইউনিয়নের বনগাঁও ফার্মপাড়া বাঘেরঘাট কাঞ্চন নদীর দক্ষিণ সাদা মহল এলাকায় মরদেহ দু’টি ভাসতে দেখে স্থানীয় চৌকিদারকে খবর দেয় পরে চৌকিদার বোচাগঞ্জ থানাকে বিষয়টি অবহিত করলে, পরে বোচাগঞ্জ থানা পুলিশ এসে ওই দিন দুপুর সাড়ে ১২টার দিকে লাশ উদ্ধার করে।

বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল হক প্রধান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, লাশ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ (দিমেক) মর্গে প্রেরণ করা হয়েছে। সেই সঙ্গে অজ্ঞাত লাশ দুটির পরিচয়েরও সন্ধান চালিয়ে যাচ্ছে পুলিশ, বলে জানিয়েছেন তিনি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451