মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনায়াসে জয় কর্কটের, স্বীকৃতি পাবেন সিংহ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৩৭৯ বার পড়া হয়েছে

মেষ

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)
সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তির প্রকাশ দেখা যাবে। সিদ্ধান্তগুলি খুব তাড়াতাড়ি ফল দেবে। ইতিবাচক আচরণ, মনোসংযোগ ও মানসিক দৃঢ়তা কাজগুলি সফলভাবে শেষ করতে সাহায্য করবে। প্রেমিক বা প্রেমিকার সঙ্গে রোমাঞ্চকর যাত্রায় যেতে পারেন। শুভ দিক উত্তর।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৬২

বৃষ বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
এমন কোনো পরিস্থিতিতে জড়াবেন না যেটি সামাজিক সম্মান নষ্ট করে। গৃহ ও সম্পত্তি সংক্রান্ত বিষয়ে যে কোনোরকম সিদ্ধান্ত নেওয়ার সময় সতর্ক থাকুন। ছাত্রদের জন্য দিনটি মসৃণ হবে। প্রেম ও দাম্পত্যের বিষয়গুলি বুদ্ধিমত্তার সঙ্গে সামলানোর ব্যাপারে সফল হবেন।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৯৯

মিথুন মিথুন: (২২মে – ২১ জুন)
মানসিক দ্বন্দ্ব ও সিদ্ধান্তহীনতায় ভুগবেন। নয়তো অতিরিক্ত কাজের চাপে ভারাক্রান্ত হয়ে পড়বেন। প্রেমের ক্ষেত্রে নক্ষত্ররা খুব বেশি অনুকূল নয়। সন্তান ও তাদের স্বাস্থ্যের দিকে নজর দিন। শুভ দিক পশ্চিম।

শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ৮১

কর্কট কর্কট: (২২ জুন – ২২ জুলাই)
দিনটি উপভোগ করতে পারবেন। বাড়ি ও কর্মক্ষেত্রের পরিবেশও শান্তিপূর্ণ থাকবে। প্রেম বা বিয়ে নিয়ে আসা সুসংবাদ খুশি আরও বাড়িয়ে দেবে। প্রতিদ্বন্দ্বীদের তুলনায় শক্তিশালী বোধ করবেন এবং অনায়াসে জয় পাবেন।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৭

সিংহ সিংহ: (২৩ জুলাই – ২৩ আগস্ট)
বন্ধুদের সঙ্গে দেখা করে অথবা তাদের সঙ্গে কোনো চড়ুইভাতির আয়োজন করে আরও আনন্দিত হবেন। নতুন পোশাক বা গয়না কিনতে পারেন। ভালো খাবার খাওয়ার সম্ভাবনা। সামাজিক সম্মান ও স্বীকৃতি পেতে পারেন। দাম্পত্য জীবনকে উপভোগ করুন। শুভ দিক উত্তর।

শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ২৩

কন্যা কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
অপ্রত্যাশিত আর্থিক লাভ হতে পারে। আধ্ম্যাত্মিক ও বুদ্ধিজীবী ক্রিয়াকলাপগুলি আপনাকে শান্তি দেবে। প্রেম নিয়ে চিন্তা কিছুটা কমবে। আর্থিক দিক শুভ।

শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৯১

তুলা তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
প্রেম কিছুটা দুশ্চিন্তাগ্রস্ত করে রাখবে। সন্তানদের স্বাস্থ্য নিয়ে চিন্তিত থাকবেন। শত্রুতা, দুশ্চিন্তা ও কাজে সমস্যা বিভ্রান্ত করে তুলবে। সফল হতে হলে সাবধান হন। প্রতিদ্বন্দ্বীদের পরবর্তী পদক্ষেপটির উপর নজর রাখুন। শুভ দিক পশ্চিম।

শুভ রং: সাদা, শুভ সংখ্যা : ৫১

বৃশ্চিক বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
ঊর্ধ্বতনরা অসাধারণ পরিকল্পনাগুলির জন্য যথেষ্ট খুশি হবেন। সামাজিক স্বীকৃতি লাভ করতে পারেন। বাবার সঙ্গে সম্পর্ক ভালো থাকবে এবং তার কাছ থেকে উপকৃতও হতে পারেন। সম্পত্তি সংক্রান্ত কোনো চুক্তি পাকা করার জন্য দিনটি শুভ।

শুভ রং : নীল, শুভ সংখ্যা : ২২

ধনু ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
বন্ধুদের সঙ্গে দেখা করা ও আমোদ-প্রমোদের সম্ভাবনা। যারা বিয়ে করার কথা ভাবছেন তারা জীবনসঙ্গীকে খুঁজে পেতে পারেন। পছন্দের কোনো জায়গায় বেড়াতে যেতে পারেন। শুভ দিক দক্ষিণ।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা :  ৪১

মকর মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
পরিবারে তিক্ত ভাব, মতবিরোধ বা ভুল বোঝাবুঝির সূচনা করতে পারে। চোখের সমস্যায় ভুগতে পারেন। খরচের দিকে নজর দিন। সাবধানে গাড়ি চালান, দুর্ঘটনার প্রবণতা আছে। প্রেমের সমস্যার সমাধানের ফলে মানসিক শান্তি পাবেন। যাত্রাযোগ শুভ।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ১৭

কুম্ভ কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
নিজের পরিচর্যা করতে পারেন এবং আমোদ-প্রমোদে সময় কাটাতে পারেন। এতে যদি কিছু বাড়তি খরচ হয় তাহলে চিন্তার কিছু নেই। আলোচনা বাড়ির পরিবেশকে শান্তিপূর্ণ করে তুলবে। প্রেম ও যাত্রাযোগ শুভ।

শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ১৭

মীন মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
দায়িত্বশীল হতে হবে। পরিবারের প্রয়োজনগুলি প্রাধান্য দিতে হবে। এটি সামলানো কঠিন হতে পারে। ক্রোধ ও কথার উপর নিয়ন্ত্রণ রাখতে হবে। নাহলে আচরণের ফলে কোনো প্রিয়জন আঘাত পেতে পারে। প্রেমযোগ মিশ্র। শুভ দিক দক্ষিণ।

শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ২১

 

সূত্র, অনলাইন,


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451