বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সুন্দরগঞ্জে পুলিশের হাতে গ্রেফতারকৃত মোশারফ হোসেনের ৫ দিনেও সন্ধান মেলেনি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০১৭
  • ২২০ বার পড়া হয়েছে

 

শেখ হুমায়ুন হক্কানী গাইবান্ধা থেকে ঃ

সুন্দরগঞ্জ উপজেলার নিজপাড়া মোশারফ হোসেনকে পুলিশ বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার ৫ দিন

অতিক্রান্ত হলেও আজও তার সন্ধান মেলেনি। এমনকি আইন অনুযায়ি তাকে

আদালতেও হাজির করা হয়নি। মোশারফ হোসেনের অসহায় বৃদ্ধ মা মনোয়ারা

বেগম রোববার গাইবান্ধা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তার সন্তানকে

ফিরে দেয়ার দাবি জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উলেখ করা হয়, সুন্দরগঞ্জ থানার এসআই

ইজার আলী ও পরিতোষ চন্দ্র কোন মামলা বা গ্রেফতারি পরোয়ানা ছাড়াই

মোশারফকে গত ১ ফেব্র“য়ারি বাড়ি থেকে জোর পূর্বক ধরে নিয়ে যায়।

এরপর থেকে আজ পর্যন্ত তার কোন সন্ধান পাওয়া যাচ্ছে না। এ ব্যাপারে

শনিবার সুন্দরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করতে গেলে থানার

ডিউটি অফিসার মুকুল বলে কোন অভিযোগ নিতে অস্বীকৃতি জানান।

এব্যাপারে অন্যান্য আইন শৃংখলা বাহিনীর বিভিন্ন সংস্থার কাছে শরনাপন্ন

হলেও তার সন্ধান পাওয়া যায়নি। তার মা’য়ের দাবি মোশারফ যদি কোন কোন

অপরাধ করে থাকে বা তার বিরুদ্ধে কোন গ্রেফতারি পরোয়ানা থাকে তবে

আইন অনুযায়ি তাকে অবিলম্বে আদালতে হাজির করা হোক। অন্যথায় তার

ছেলে মোশারফ হোসেনের কোন জানমালের ক্ষতি হলে সে দায়ভার সরকারকেই

নিতে হবে বলে তার মা মনোয়ারা বেগম সংবাদ সম্মেলনে উলেখ করেন।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মোশারফের স্ত্রী ইসমত আরা,

ছোট ভাই মশিউর রহমান প্রমুখ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451