সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

গাইবান্ধায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ঘেরা ও বিক্ষোভ সমাবেশ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০১৭
  • ২০৬ বার পড়া হয়েছে

 

শেখ হুমায়ুন হক্কানী গাইবান্ধা থেকে ঃ বিদ্যুৎ বিভাগের সীমাহীন অনিয়ম-

দুর্নীতি, সেচ পাম্প মালিক ও বসতবাড়ির গ্রাহকদের ১৩ দফা দাবি আদায়ের লক্ষ্যে

বিদ্যুৎ কার্যালয়ের সামনে বুধবার বিদ্যুৎ অফিস ঘেরাও ও বিক্ষোভ সমাবেশ করে।

বিদ্যুৎ গ্রাহক ও সেচ পাম্প মালিক সমিতি গাইবান্ধা জেলা কমিটি এই

কর্মসূচীর আয়োজন করে।

বিক্ষোভ সমাবেশে উত্থাপিত উলেখযোগ্য দাবি গুলো হচ্ছে-২০১৩ থেকে ২০১৬ অর্থ

বছরে সেচ পাম্প মালিকদের কাছ থেকে মিটার ছাড়া অতিরিক্ত ও অনির্ধারিত বিল

বাতিল, মিটার ছাড়া অতিরিক্ত ও অনির্ধারিত বিল বাতিল করে পূর্বের পরিশোধিত

অনির্ধারিত বিল ও অতিরিক্ত বিদ্যুৎ বিলসমূহের অর্থ সমন্বয়, সেচ পাম্প

মালিকদের অস্থায়ী সংযোগ বিচ্ছিন্ন করার পরেও যাদের বিদ্যুৎ বিল করা হয়েছে

তা বাতিল, সরকার ঘোষিত ৩০ ভাগ ভুর্তুকির টাকা কৃষকদের ফেরত প্রদান,

মিটার অনুযায়ি ইউনিট ভিত্তিক বিদ্যুৎ বিল নির্ধারণ, অবৈধ সংযোগের জন্য

সেচ পাম্প মালিকদের কাছে সিস্টেম লস দায় না চাপানো, দুর্নীতিবাজ জুলকার

নাইন সফিসহ সকল দুর্নীতি পরায়ন কর্মকর্তা-কর্মচারিদের চাকুরিচ্যুতসহ

শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ, দুর্নীতিবাজ লাইনম্যানদের অবৈধ সংযোগ

খুঁজে বের করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া, সামান্য বৃষ্টি ও বাতাসে বিদ্যুৎ চলে

যাওয়া রীতি বন্ধ ও লোডশেডিং মুক্ত নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ প্রদান, ডমেস্টিক

গ্রাহকদের হয়রানিমূলক অতিরিক্ত বিল বন্ধ। এছাড়া দুর্নীতিগ্রস্ত নির্বাহী

প্রকৌশলীকে অবিলম্বে প্রত্যাহার করে বিলিং মেশিন রংপুরের পরিবর্তে

গাইবান্ধায় স্থাপনের দাবি জানানো হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন মাসুদুর রহমান মাসুদ, আনাউর রহমান, গোলাম

রব্বানী, সিরাজুল ইসলাম, মাহবুবুর রহমান সুমন, আহমাদুর রহিম, আবুল কালাম

আজাদ প্রমুখ।

বক্তারা বলেন, বিদ্যুৎ বিভাগের সীমাহীন অনিয়ম-দুর্নীতি, জেলার সকল সেচ পাম্প

মালিক ও বসতবাড়ির গ্রাহকদের সম্মিলিতভাবে ১৩ দফা দাবি, বর্তমান নির্বাহী

প্রকৌশলীর অপসারণ ও দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা কর্মচারিদের

চাকুরিচ্যুতসহ মিটার ছাড়া মাত্রাতিরিক্ত অবৈধ বিল বাতিলের দাবি জানান।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451