মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

দিনাজপুরে শিক্ষার্থীদের মারধরের প্রতিবাদে সড়ক অবরোধ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০১৭
  • ২২১ বার পড়া হয়েছে

দিনাজপুরে বাসের স্টাফ কর্তৃক দিনাজপুর সরকারী কলেজের শিক্ষার্থীকে মারধর করায় দিনাজপুর-ঢাকা মহাসড়ক এক ঘন্টা অবরোধ করে বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানায়, গত বৃহস্পতিবার বিকেলে চিরিরবন্দর থেকে দিনাজপুর সরকারী কলেজের ২ শিক্ষার্থী সোহাগ এন্টারপ্রাইজ নামে একটি বাসে করে দিনাজপুরে আসছিল। এ সময় বাসের ভাড়া হিসেবে তাদের নিকট থেকে ১৮০ টাকা চাওয়া হয়। কিন্তু বাসভাড়া মাত্র ৮০ টাকা বলে জানালে শিক্ষার্থীদের সাথে বাসের স্টাফদের কথা কাটাকাটি হয়। পরে বাসটি দিনাজপুর মির্জাপুর কেন্দ্রীয় টার্মিনালে আসলে বাসের চালক বুলুর নির্দেশে সাজু নামে এক ছাত্রকে বেধে রেখে মারধর করা হয়। পরে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ওই ঘটনার প্রতিবাদে বিকেল ৪ টা থেকে দিনাজপুর সরকারী কলেজের সামনে দিনাজপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এ সময় তারা রাস্তায় অগ্নিসংযোগ করে বিক্ষোভ করে এবং ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের শাস্তি দাবি করে।

পরে পুলিশ, শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ ও শিক্ষকরা ঘটনাস্থলে গিয়ে দোষীদের বিচারের আশ্বাস দিলে বিকেল সোয়া ৫ টার দিকে অবরোধ প্রত্যাহার করে। তবে বিচার না হলে আবারও আন্দোলনের হুশিয়ারী দেয় শিক্ষার্থীরা।

এ দিকে দিনাজপুর কোতয়ালী থানার ওসি (তদন্ত) ফখরুল ইসলাম ঘটনার সত্যত্বা নিশ্চিত করে জানান, আলোচনার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের কর্মসূচী প্রত্যাহার করেছে। ঘটনাটি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

মোঃ আরিফ জাওয়াদ, দিনাজপুর, 

প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451