সোহাগ হাফিজ জেলা প্রতিনিধি ঃ বরগুনায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের নিয়ে
প্রতিপক্ষের হামলায় পাঁচ নারীসহ আট জন আহত হয়েছেন। আহতদের বরগুনা জেনারেল হাসপাতালে
ভর্তি করা হয়েছে। বুধবার বেলা ১২ টার দিকে বরগুনা সদর উপজেলার কালিরতবক গ্রামে এ ঘটনা
ঘটে।আহতরা হলেন, কালিরতবক গ্রামের মো. মালেক পহলান (৪৫), মো. রিপন পহলান (৩৫), মো.
হাদিস পহলান (৩০), দুলু বেগম (৩৫), রানী বেগম (৪০), ফরিদা বেগম (৪৫), মনোয়ারা বেগম (৪৫)
এবং সাহনাজ আক্তার (৩০)। আহতদের মধ্যে দুলু বেগমের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে উন্নত
চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানন্তর করা হয়।আহতরা
জানান, আদালতের রায় উপেক্ষা করে কালিরতবক গ্রামের আলম পহলান, কিসনুর পহলান ও ফরহাদ পহলান
তাদের দলবল নিয়ে জমি দখল করতে গেলে তারা বাধাঁ দেন। এসময় তারা দিয়ে তাদের মারধর লাঠি বেদম
প্রহার করেন। পরে স্থানীয়রা আহতাবস্থায় তাদের উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি
করেন।এ ঘটনার অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের মুঠোফোন বন্ধ পাওয়া
গেছে। এ বিষয়ে বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ হোসেন পিপিএম বলেন,
মারধরের ঘটনা তিনি শুনেছেন। তবে এখনো কোন অভিযোগ পাননি। অভিযোগ পেলে যথাযথ
ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।