রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নীলফামারীতে কলেজ ছাত্রীর রহস্যজনক মৃত্যু!

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২৩ জানুয়ারী, ২০১৭
  • ১৯৩ বার পড়া হয়েছে

মহিনুল ইসলাম সুজন,ক্রাইমরিপোর্টার নীলফামারীঃ- নীলফামারীর ডিমলা উপজেলার ঝুনাগাছ চাঁপানী ইউনিয়নের উত্তর ঝুনাগাছ গ্রামের নিজ বাড়ি হতে আজ রবিবার দুপুরে স্মৃতিরানী দুলালী নামের এক কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ছাত্রীটি গলায় দড়ি দিয়ে আত্নহত্যা করেছে বলে পুলিশ জানায়।
এলাকাবাসীর  সুত্র মতে স্মৃতিরানী দুলালী ওই গ্রামের দিজেন্দ্র রায়ের মেয়ে।
মেয়েটি এবার জলঢাকা উপজেলার জলঢাকা রাবেয়া মহিলা কলেজ হতে ডিগ্রী পাশ করে। সে প্রিভিয়াসে ভর্তি হতেও রংপুর কারমাইকেল বিশ্ববিদ্যালয়ে আবেদন করেছে। এ অবস্থায় মেয়েটির বাবা আগামী ৫ ফেব্রুয়ারী মেয়েটির বিয়ে ঠিক করেন।
এ নিয়ে মেয়ে ও পিতার মধ্যে পারিবারিক  কলহ সৃস্টি হয়।
ধারনা করা হচ্ছে ওই কলহের সুত্র হতে স্মৃতিরানী দুলালী গতকাল শনিবার রাতের কোন এক সময় নিজ শোয়ার ঘরে গলায় দড়ি দিয়ে আত্নহত্যা করেছে।
তবে এলাকাবাসীর দাবি শুধুমাত্র ধারনার উপর ভরসা না করে রহস্যজনক এই মৃত্যু-আত্নহত্যা নাকি হত্যা সেটি লাশ ময়না তদন্ত করলেই সঠিক ভাবে জানা যেত ও স্পষ্ট হত।
ডিমলা থানার ওসি মোয়াজ্জেম হোসেন জানান,  এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451