বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ১০:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঠাকুরগাঁও -৩ আসনে বিএনপি’র মনোনীত এমপি প্রার্থী জাহিদুরের নির্বাচনী প্রচারণা  পীরগঞ্জে সাংবাদিকের উপর হামলা, টাকা ছিনতাই  নাতনিকে যৌন হয়রানির প্রতিবাদ করায় ৮০ বছরের দাদীকে নির্মমভাবে হত্যা, দুই যুবক আটক তালা প্রেসক্লাবের পক্ষ থেকে ইউএনও দীপা রানী সরকারকে ফুলেল শুভেচ্ছা তালায় শিক্ষককে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে হামলাকারীর মৃত্যু নোয়াখালীতে লাল সবুজ বাস যাত্রীকে মারধরের চাঞ্চল্যকর ঘটনায় দুই জন গ্রেপ্তার অবৈধ সম্পদ অর্জন সাবেক এমপির এপিএস অচীন কুমার দাসের দুই কোটি টাকার সম্পদ ক্রোকের নির্দেশ আদালতের চীনের সাথে জোরালো আলোচনা চলছে শ্রীঘ্রই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে। কুড়িগ্রামে উপদেষ্টা  সৈয়দা রিজওয়ানা হাসান” তালায় দুগ্ধ উৎপাদন বৃদ্ধিতে সমবায় সদস্যদের মাঝে চেক বিতরণ তালায় বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা

সুন্দরগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্সে অস্বাস্থ্যকর পরিবেশ- চিকিৎসা সেবা দুর্বল ।

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ জুন, ২০১৬
  • ৩০২ বার পড়া হয়েছে

নুরুল আলম ডাকুয়া, সুন্দরগঞ্জ(গাইবান্ধা) প্রতিনিধিঃ সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য

কমপ্লেক্সে অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।

জানা গেছে, উপজেলার ১৫ ইউনিয়ন ও পৌর এলাকার ৬ লক্ষাধিক মানুষের উন্নত

চিকিৎসা সেবা গ্রহণের একমাত্র অবলম্বন সুন্দরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সটি। উক্ত স্বাস্থ্য

কমপ্লেক্সটি থেকে উন্নত চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায়

উন্নিত করা হলেও তা আজও চালু হয়নি। এদিকে ৩১ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সটিতে

কর্মরত চিকিৎসকরা পালাক্রমে দায়িত্ব পালন করলেও চিকিৎসার মান উন্নয়ন হচ্ছে না।

কমপ্লেক্সটির প্রতিটি ওয়ার্ডে অস্বাস্থ্যকর পরিবেশ বিরাজ করায় ভর্তিকৃত রোগীরা

সেবার মান নিয়ে কথা তুলছেন। লক্ষ্য করা গেছে পুরুষ ও মহিলা ওয়ার্ডে ভর্তিকৃত

রোগীদের জন্য বরাদ্দকৃত বেডে বেড শীট, বালিশ ও মশারি চোখে পড়ছে না। বেডগুলি

থেকে যেন দুর্গন্ধ ছড়ানোর কারণে রোগীরা বাড়ি থেকে বেড শীট, বালিশ ও মশারি

নিয়ে এসে ব্যবহার করছেন। এছাড়া ভ্যাপসা গরমের এ দুর্ষহ সময়ে বৈদ্যতিক পাখাগুলো

বিকল হয়ে পড়ায় ভর্তিকৃত রোগীরা অসহনীয় গরমে ছটফট করছেন। বাথরুমগুলোর

নোংরা পরিবেশ ও পানি না থাকায় তা ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে আছে। বর্হিঃ

বিভাগে দায়িত্বরত মেডিকেল অফিসারেরা রোগীদের ব্যবস্থাপত্র দিলেও ফার্মাসিস্টের

দায়িত্বপালন করছেন আব্দুল জলিল নামের একজন রিক্সা চালক। এ নিয়ে স্বাস্থ্য ও পঃপঃ

কর্মকর্তা ডা.আব্দুর রশিদ মৃধার সাথে কথা হলে তিনি জানান, সরকারিভাবে ধোপা

না থাকায় ও কর্মরতদের অবহেলার কারণে ওয়ার্ডগুলোর এমন দুরাবস্থা। তবে এ থেকে

উত্তরণের চেষ্টা করা হচ্ছে। অপর এক প্রশ্নের জবাবে তিনি জানান, দায়িত্বরত

ফার্মাসিস্ট জাহাঙ্গীর আলমের অনুপস্থিতির কারণে রিক্সা চালক আব্দুল জলিল অবসর

সময়ে ফার্মাসিস্টের দায়িত্ব পালন করছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451