মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নবাবগঞ্জে পুকুরে বিষ ঢেলে লক্ষাধিক টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০১৭
  • ৩২০ বার পড়া হয়েছে

 

প্লাবন গুপ্ত শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের নবাবগঞ্জে পুকুরে বিষ ঢেলে লক্ষাধিক টাকা মূল্যের বিভিন্ন প্রজাতির মাছ মেরে

ফেলেছে দুর্বৃত্তরা। গত সোমবার (১৬ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার ২নং বিনোদপুর ইউনিয়নের

ভোটারপাড়া (বাগিচাপাড়া) গ্রামের সোলায়মান আলীর পুকুরে ওই ঘটনাটি ঘটেছে। এ ব্যাপারে

পুকুর মালিক মাছ নিধনের অভিযোগ এনে থানায় এবং উপজেলা মৎস কর্মকর্তার কাছে অভিযোগ

দাখিল করেছেন।

পুকুর মালিক সোলায়মান আলী বলেন, সোমবার দিবাগত রাতের যেকোন সময়ে দুর্বৃত্তরা তার

পুকুরে বিষ ঢেলে দিয়ে লক্ষাধিক টাকা মূল্যের বিভিন্ন প্রজাতির রুই, কাতলা, সিলভার কাপ,

ব্রিগেড, তেলাপিয়া, পুটি মাছ নিধন করেছে। এ ব্যাপারে গতকাল মঙ্গলবার থানায় এবং উপজেলা

মৎস্য কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল হাকিম আজাদ বলেন, মাছ নিধন সংক্রান্ত থানায় একটি

অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়া হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451